somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ও ব্লগারের মানারোপণ ঃ কিছু কথা

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"এ সপ্তাহের সেরা ব্লগার" বা "সবের্াচ্চ ব্লগার" এই বাংলা ব্লগের পাতায় একেবারে মধ্যমণি হয়ে আছে। সাইটটি খুললেই প্রথমে চোখে পড়ছে জাকিরুল হক তালুকদার আর অপবাকের ব্লগচিত্র দু'টি, পোস্টের সংখ্যায় অন্যদের ছাপিয়ে গেছেন হীরক লস্কর, আড্ডাবাজ, অপবাক, এমন করে আরো অনেকে। হাজারো ব্লগারের মধ্য থেকে এই কয়েকজন একটি তালিকার শীর্ষে এসেছেন শুধুমাত্র পরিমাণগত বিবেচনায়, এ নিয়ে অন্যান্যদের আক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে।

আমি বলছি না যে লস্কর, অপবাক বা আড্ডাবাজ নিম্নমানের পোস্ট করেন। তাঁদের পোস্টগুলোর স্বাদ অন্যরকমের, পাঠকের তৃষ্ণা মেটে, আরো কিছু যোগ করেন তাঁরা মন্তব্যে, এমনকি তাঁদের পোস্টের প্রতিবাদে বা সমর্থনে আরো পোস্ট লেখা হয়, ব্লগের পরিবেশের বিবর্তনে তাঁদের ভূমিকা খুবই সক্রিয়।

তবে তালিকার শীর্ষে ওঠার জন্যে আজেবাজে পোস্ট করে চলেছেন নবাগত অনেকেই, অন্তত তাঁদের পোস্টের ফ্রিকোয়েনিস (আচ্ছা ফ্রিকোয়েনিসর বাংলা কী হবে? প্রতিশব্দ আন্দোলনের কান্ডারীরা মিষ্টি একটা বাংলা শব্দ দিন না), বিস্তার ও মান দেখে তা-ই মনে হয়। বেশির ভাগ পোস্টে কিছু অবান্তর (আমার মতে) প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়, অথবা খবরের কাগজের তথ্য হুবহু তুলে দেয়া হয়, মোটের ওপর ব্লগারের মননের কোন ছাপ থাকে না পোস্টের ওপর। এসব পোস্টকে আমরা অখাদ্য পোস্ট বলছি। সময়ের সাথে এসব পোস্ট হারিয়ে যায়, কিন্তু সফলভাবে সকলের বিরক্তি উৎপাদন করে বর্তমানে।

ব্লগারদের মধ্যে কে সেরা, তা নির্ধারণের মানদন্ড কি আদৌ আছে? পোস্টের সংখ্যা দিয়ে এতদিন যাচাই করা হতো, এবং তা নিয়ে কেউ তেমন আপত্তি তোলেন নি, কারণ পোস্টগুলোর মান বা বক্তব্য কমবেশি গ্রহণযোগ্য ছিলো। কিন্তু বর্তমানের এলোপাথাড়ি ব্লগবৃষ্টিতে আমরা বিপর্যস্ত। একের পর এক পোস্ট করে পাতা ভর্তি করে রাখেন অনেকে, আমাদেরকে গুঁতিয়ে পেছনের পাতায় গিয়ে দেখতে হয় পড়ার মতো কিছু আছে কি না। ব্যাপারটি পীড়াদায়ক।

হাসান প্রস্তাব করেছিলেন, পোস্টকে রেট করার, অর্থাৎ মানারোপ করার। আমি এ বক্তব্যকে সমর্থন করেছি। এতে করে পোস্টগুলো একটা ছাঁকনির ভেতর দিয়ে যায়, স্থূল জিনিসগুলো বিস্মরণের কবলে পড়ে স্বল্প আয়াস ও সময়ে।

কতর্ৃপক্ষকে অনুরোধ জানাবো এ ব্যাপারটি একটু ভেবে দেখার জন্যে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×