আহ। আবারও ব্লগে আমার গোদা পা দুটি বুলিয়ে যেতে পারবো, মুঠি করে ধরতে পারবো অন্য ব্লগারুদের চুল, গায়ে মেখে নিতে পারবো বদখদ কমেন্টের সৌরভ .. .. মুক্তি!
মনে হচ্ছে আমি ধর্ষণের মামলায় ভুগে সাত সাতটি বছর পর মুক্তি পেয়েছি উর্দু রোডের বিনোদনকেন্দ্রটি থেকে! কতর্ৃপক্ষের বদবিচারের শিকার হয়ে তথাকথিত সাপ্তাহিক সেরা ব্লগার হয়ে সাতটি দিন পার করতে হয়েছিলো স্বকৃত আন্দামানে। কিভাবে এই পোড়ামুখ দ্যাখাতাম বলেন? কতর্ৃপক্ষের কাছে আরজ গুজার করেছিলাম, নামিয়ে দিন আমাকে ঐ ক্যাকটাস সিংহাসন থেকে, ঐ প্রহসনের চতুর্ভূজ থেকে, আমার বদলে তোলেন যোগ্যতর কাউকে, তাঁরা শোনেন নাই, সাত সাতটি দিন আমাকে বেহুদা টাঙিয়ে রেখেছিলেন জনসমক্ষে। উলঙ্গ আমি ব্লগানোর উপায় না দেখে তাই নতমস্তকে মেনে নিয়েছি স্বেচ্ছা নির্বাসন। তাই কতর্ৃপক্ষকে আমি কোনদিন ক্ষমা করবো না। আপনারা মরেন।
তবে আজ দেখছি ঝড়ো হাওয়া আর লুনা রুশদীকে। রুশদীও আমার মতোই এই কাঁটার মুকুট ফিরিয়ে নেবার জন্য। তাঁর প্রতি আমার প্রেম আরো গাঢ় হলো এ কারণে। গাঢ়ল রাইসুও শুরু থেকেই এই সেরা ব্লগার বাছাইয়ের বিরূদ্ধে মিনমিন করে আসছেন, তাকেও জানাই শুভাশিস।
আমার অবর্তমানে যারা আমাকে স্মরণ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। রাসেল, সুমন, হিমু, গোধূলি, আড্ডাবাজ ... দাগী মুখফোড় আপনাদের ধন্যবাদ জানায়।
পরিশেষে ব্লগ মানারোপ ও ব্লগার মানারোপের ব্যবস্থা করেছেন পচা কতর্ৃপক্ষ, তাদের জ্ঞানলোকে ভোর হয়েছে দেখে ভালোই লাগছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



