somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি তুমি বেদনা

১৪ ই মার্চ, ২০০৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খালি বিন ওয়ালি ব্যথাতুর চোখে তাকান দেয়ালের ছবিটার দিকে। আব্বাজানের ছবি। যুবা বয়সে তোলা। মাথায় দাগী টুপি, গায়ে ডোরা পিরান। আব্বাজান নাকি জোয়ান বয়সে প্যান্ট পরতে চাইতেন না, লুঙ্গি পরতেন সবসময়, বলতেন প্যান্ট নাসারাদের পোশাক, আমি ওটা পরতে পারি না। আম্মাজানই পীড়াপীড়ি করে ছবি তোলানোর জন্য দর্জি ডাকিয়ে একটা শাদা প্যান্ট বানিয়ে দিয়েছিলেন আব্বাজানের জন্যে। তারপর আবার কী কান্ড, ক্যামেরাইনসান ছবি তুলতে এসে মুচকি তাবাসসুম দিয়েছিলো বলে আব্বাজান গুসসা করেছিলেন, ব্যাট তুলে মারতে গিয়েছিলেন ব্যাটাকে, আম্মাজান ওখানে না থাকলে ক্যামেরাইনসানের কপালে দুঃখ ছিলো, আব্বাজান কি ব্যাট নিয়ে কম গুন্ডামি করেছেন? শুধু ব্যাট কেন, কিরীচ, চাপাতি, ওগুলোও অহরহ চালাতেন তিনি। খালি বিন ওয়ালির সিনা গর্বে প্রসারিত হয়। তিনি আবার সসম্ভ্রমে তাকান ছবির দিকে। আহা, শেষমেশ আব্বাজান ব্যাট হাতেই ছবি তুলেছেন। কী নূর ওনার দুটি চোখে, চারদিক রওশন হয়ে যায়!

খালি বিন ওয়ালি একটা দীর্ঘশ্বাস ছাড়েন। কাছে এসে দেখেনে, ছবির কোণায় লেখা, মার্চ 2006। কতই বা বয়স ছিলো তাঁর তখন, তেইশ চবি্বশ, অথচ কী হিম্মৎ, কী তাকৎ, কী এক জেহাদি জজবা তাঁর রোমে রোমে! খালি বিন ওয়ালির খায়েশ হয়, আব্বাজানের মতো ব্যাট হাতে সব কটা মোশরেককে পেঁদিয়ে খাল তুলতে। কিন্তু পুলিশি হুজ্জতের কথা ভেবে একটু সংকুচিত হন তিনি। তার আপসোস হয় আজকালকার জমানার কথা ভেবে। কী যুগ ছিলো তখন আব্বাজানদের, আর আজ কী অবস্থা চারিদিকে! আজ যদি এই দুর্দিনে আব্বাজানের মতো পালোয়ান চিন্তাবিৎ আরো দু'দশজন থাকতেন, যাঁরা কথায় ও কর্মে যুগপৎ কামেল, যাঁরা বিদ্যায় বাহাদুর আর রদ্দায় রৌশন ছিলেন, মূর্খ জাহেলদের যাঁরা বাতেনী যুক্তি আর জাহেরী জঙ্গে কাবু করে ফেলতে পারতেন!

খালি বিন ওয়ালি বাষ্পরূদ্ধ কনেঠ মুনতাকাল আব্বাজানের প্রতি দুয়া তেলাওয়াৎ করেন। ছবিতে দন্ডায়মান ব্যক্তি যেন পরম স্নেহ চোখে মেখে তাকিয়ে থাকেন তার দিকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×