somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানরপুরাণ 01

১৫ ই মার্চ, ২০০৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহারাজ হবুচন্দ্রের শখ হইলো, তিনি বেইসবল খেলিবেন। এখন বেইসবল রাজ্যে তেমন একটা প্রচলিত ক্রীড়া নহে, তাই মার্কিন মুল্লুক হইতে তিনি একজন ভালো প্রশিক্ষক আনাইবার হুকুম দিলেন গবুচন্দ্রকে।

দুনর্ীতিবাজ গবুচন্দ্র টেন্ডার হাঁকাইলো, এবং যথারীতি তেপায়ার তলদেশে প্রবাহিত অর্থস্রোতের কল্যাণে ধাধধাড়া মার্কিন গোবিন্দপুরের নাইকো ক্রীড়া চক্রের জনৈক ওয়াকে সস্তায় ভাড়া করিয়া আনিলো। ওদিকে রাজার কোষাগার হইতে কিন্তু ঠিকই মুদ্রা খসিলো গন্ডায় গন্ডায়।

তবে হবুচন্দ্র রাজার বড় পছন্দ হইলো ওয়াটিকে। মিটিমিটি তাকায়, কুটিপাটি হাসে মাঝে মাঝে, মাঝে মাঝে আপনমনে ডিগবাজি খায়, রাজাকে সেলাম ঠোকে ঘনঘন। এই ওয়া বড়ই রাজভক্ত।

তিনি সভাসদদের বলিলেন, "দ্যাখো তোমরা! মার্কিন মুল্লুকের কান্ড দ্যাখো। তাহার সুদূর জঙ্গলের বানরকে পর্যন্ত প্রশিক্ষণ দিয়া ক্রীড়াবিদ করিয়া তুলিয়াছে। তাহাদের ইশারায় এই বানর এখন নাচেকোঁদে, ফাল পাড়ে, চেঁচামেচিও করে বিস্তর। শিক্ষা গ্রহণ করো, যে প্রশিক্ষণে কী না হয়?"

জনৈক বিদূষক মুখফোড় বলিলো, "হাঁ মহারাজ, উপযুক্ত প্রশিক্ষণ দিলে বানর তো কোন ছার, গর্দভও বেইসবল খেলিতে পারিবে!"

হবুচন্দ্র খুশি হইয়া বলিলেন, "ঠিক কথা। আমিও মনস্থির করিয়াছি, বেইসবল ক্রীড়াটি রপ্ত করিবো। শৃঙ্গার আর দূ্যত ভিন্ন অন্য ক্রীড়ায় তো বহুদ্দিন যাবৎ চর্চা নাই। দেখি কী হয়?"

বৈকালে উঠিয়া মাঠে প্যান্টালুন আঁটিয়া খেলিতে যাইবেন, এই মতলব করিয়া হবুচন্দ্র দিবানিদ্রা গেলেন। ওয়াটি প্রাসাদে তার কক্ষেই তুরতুর করিতে লাগিলো।

খেলিতে খেলিতে আচমকা সরলচিত্ত ওয়াটির চোখে পড়িলো, তাহার হবু শিষ্য হবুচন্দ্রের নাকে একটি মাছি বসিয়াছে। তাহার সরল হৃদয় অস্থির হইয়া উঠিলো। রাজনাসায় মক্ষিকা? কাভি নেহি! সে ঠিক করিলো, ইহার নিরসন করিতে হইবে।

আশে পাশে তাকাইয়া কী করিবে সে বুঝিতে পারিলো না, অবশেষে হঠাৎ তাহার দরিদ্র মস্তিষ্কে মার্কিন বাবাদের প্রশিক্ষণ মনে পড়িয়া গেলো। সে তাহার ঝোলা হইতে একখানি বেসবল ব্যাট বাহির করিয়া ধীরে ধীরে আগাইয়া গেলো হবুচন্দ্রের দিকে ! মক্ষিকার মাজা বরাবর একটি মোক্ষম ঘা মারিতে পারিলেই হইবে, আর কিছু করা লাগিবে না ...!

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×