তোমার হাসির আরশি ভাঙা সার্সি জাদু
আমার বুকে হাত বুলিয়ে হঠাৎ করে
কলম থামায়, হৃদয় ঘামায়, পলক নামায়
আয়াস ছাড়া দেয় ভুলিয়ে ণ-ত্ব বিধান
ষ-ত্ব বিধান আঁকড়ে ধরে ষন্ডা আমি
তালের পাতায় আঁচড় কেটে পদ্য খামি
মাখাই জোখাই, তবুও ভুলি মধ্যপথে
হ্রস্ব ই আর দীর্ঘ ঈ এর কী হয় নিদান
তোমার হাসির ফার্সিকোমল জার্সি খোলা
নগ্ন হাসির ঝঙ্কারে তাই বানান ভোলা
কী ছাই লিখি মুখের ফোড়ন বুকেই কাটি ...
এখন বলো, বিস্মরণের কী প্রতিদান?
(মুহুহুহুহু, হে রাসেল, হে সুমন, হে হিমু, একটু চেপে বস, মুখফোড়ও এখন পদ্যবেঞ্চে পাছা রাখবে!)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


