somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোগলাই গল্প 01

১৮ ই মার্চ, ২০০৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর একদিন কাবুলের এক বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন, হঠাৎ তাঁর চোখে পড়লো, বাগানের এক কোণে বুড়োমতো এক লোক শুয়ে ঘুমুচ্ছে। বাবরের কৌতূহল হলো। বাগানের ভেতর শুয়ে নিদ্রা যাওয়া অপরাধ নয়, কিন্তু লাই দেবার মতো কোন ব্যাপারও নয়। তিনি বুড়োর পাঁজরে তলোয়ারের খাপের ডগা দিয়ে আলতো গুঁতো দিলেন।

বুড়ো ঘুম ভেঙে উঠে চোখ ডলতে ডলতে বললো, "কে রে বেয়াদব, মুরুবি্বকে খোঁচাস?"

বাবর বললেন, "হে বৃদ্ধ, এই অপরূপ পৃথিবীর অপরূপ শহরের অপরূপ বাগিচায় শুয়ে তুমি নিদ্রামগ্ন কেন? কেন তুমি এর সৌন্দর্য উপভোগে ব্যস্ত নও?"

বাবর সাধারণ জামাকাপড় পরতেন বলে তাকে চিনতে না পেরে বৃদ্ধ মাড়ি খিঁচিয়ে বললো, "তাতে তোর কী রে অলপেপয়ে বদমায়েশ? ঘুমের সময় দিষ্টোরাপ করিস!"

বাবর বললেন, "যুগের আনন্দ [দ্রষ্টব্য 1] যা পারো লুটে নাও বৃদ্ধ। আর ক'টা দিন পরেই তো তোমাকে চলে যেতে হবে মাটির অন্দরে! যুগের আনন্দ লুটে নাও বৃদ্ধ, লুটে নাও!"

বৃদ্ধ ময়লা হাতায় লোল মুছে বললো, "এই খানে এই বাগিচায় অপরূপ ফুল ফলের ঘ্রাণের আদরে, গাছের মধুর ছায়ায়, ঘাসের নরম চাদরে শুয়ে আমি এক অপূর্ব স্বপ্ন দেখছিলাম। দেখছিলাম যে আমি সমগ্র হিন্দুস্তান জয় করেছি! বড় বড় রাজাগজার অপূর্ব সুন্দরী সব তনয়া যেচে পড়ে আমার স্ত্রী হবার জন্য চিলুবিলু শুরু করে দিয়েছে। আমার বিশাল প্রাসাদে গড়াগড়ি খাচ্ছে পারস্যের সেরা সব মদের পিপে, নর্তকীরা ঘুরে ঘুরে নাচছে, দুনিয়ার সেরা তুর্কমান ঘোড়া সাজিয়ে নিয়ে আসা হয়েছে, ওতে চড়ে আমি হাতিশালায় যাবো বলে, আর হাতিশালায় দুনিয়ার সেরা কামরূদী হাতির পিঠে চড়ে আমি মণিমানিক্য খচিত হাগনকোঠিতে পাইখানা করতে যাবো বলে। আর তুমি শালা বাঞ্চৎ আমার স্বপ্নটি মাটি করলে, যুগের আনন্দ লুট করানোর জন্যে ... এই বুড়ো বয়সে, গায়ে জোর নেই, পয়সা কড়ি সম্বল নেই, যুগের আনন্দ লুট করবো কী করে র্যা? দাঁড়া, দেখাচ্ছি মজা। বল তোর নাম কী?"

বাবর মৃদু হেসে বললেন, "বাবর!"

বৃদ্ধ গর্জে উঠলো, "এহ, বাঘের নামে নাম! বেশ। যুগের আনন্দ যুগের আনন্দ বলে কানের পোটকা পঁচিয়ে তুই লাখো আশরফি দামের স্বপ্নটা আমার মাটি করলি, ব্যাটা বাবর, শুনে রাখ, তোর নাম লোকে মনে রাখবে পৃথিবীর সবচেয়ে বড় নিষ্কর্মাকে তোর নামের সাথে যুগের আনন্দকে স্মরণ করে ডেকে! যে কি না শুধু নাক ডেকে ঘুমুবে আর লম্বাচওড়া বুলি ছাড়বে। ব্যাটা উজবুক কাঁহিকা!"

বাবর পাংশু মুখে বাগিচা ছেড়ে প্রাসাদে ফিরে গেলেন।

দ্রষ্টব্য:
1. বাবরের সাথে বৃদ্ধের আলাপ চলছিলো ফার্সিতে। মোগলাই ফার্সিতে যুগকে বলা হয় জামান, আর আনন্দকে বলা হয় লুৎফ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×