ঢাকায় প্রচুর গাড়ি। গাড়ি ব্যবহারকারীরা গাড়ি ব্যবহারকেই সামাজিক বিভেদরেখা হিসেবে গ্রহণ করেন। যারা গাড়ি ব্যবহার করেন, তারা দাগের ওপাশে। যারা করেন না, তারা এপাশে। রেখান্তরী মানুষদের প্রতি গাড়িয়াল ভাইয়েরা নানা অবিচার করেন, তার মধ্যে একটি হচ্ছে যেখানে সেখানে গাড়ি পার্ক করে রাখা। এর ফল ভুক্তভোগী মাত্রই জানেন।
প্রশ্ন উঠতে পারে যে গাড়ি রাস্তায় পার্ক করতে না দিলে কোথায় পার্ক করা যাবে? গাড়ি পার্কিঙের জন্যে বহুতল ভবন নির্মিত হোক। শয়ে শয়ে নতুন অপ্রয়োজনীয় মার্কেট ভবন নির্মাণ না করে পার্কিং ভবন নির্মাণ করে সেটা গাড়িয়ালদের জন্যে ভাড়া দেয়া হোক টিকিটের বিনিময়ে।
পার্কিং আইন আদৌ আছে কি না আমার জানা নেই। রাস্তা কারো বাপের সম্পত্তি নয়, ওখানে যেখানে যখন খুশি গাড়ি রেখে বসে থাকা যাবে না, যদি থাকেন তার জন্য উচ্চ মাশুল গুণতে হবে, এই মর্মে একটি আইনের অস্তিত্ব ও প্রয়োগ বড় জরুরি। ঢাকা শহরকে সভ্য করে তোলার প্রথম ধাপ হিসেবে একে গ্রহণ করা হলে আমাদের জীবন আরো সহনীয় হয়ে উঠতো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



