একটা ছোট গল্প শুনাই 
২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক ঈগল একবার বনমুরগীর বাসায় ডিম পেড়ে গেল । বনমুরগী ডিমে তা দিল । বাচ্চা ফুটল । ঈগলের বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল । স্বভাবও তার হয়ে উঠল মুরগীর মত। বনমুরগীর মত ডাকে। উড়তেও পারে না।
একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল । সে বিস্ময়ে প্রশ্ন করল, এটা কি?
বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল। অসাধারন পাখি। তুমি ওর মত দেখতে হলেও তুমি বনমুরগী হয়ে গেছ। ওর মত কখনো হতে পারবে না।
ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোন দিন উড়ার চেষ্টা ও করল না । এভাবেই সে কাটিয়ে দিল তার পুরোটা জীবন । একসময় তার মৃত্যু হল ।
তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য, কিন্তু তা সে জানতেও পারল না !!
MORAL :---> অধিকাংশ মানুষও এরকম । অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। বেশীরভাগই তা কাজে লাগাতে পারে না । আসুন আমরা অধিকাংশ না হয়ে অন্যতম হতে চেষ্টা করি !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুন