উদ্যোগটি সত্যিই খুবই প্রশংসনীয়। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে ছেলে মেয়েদের স্কুল কলেজে আসা যাওয়া করা যে কি পরিমান কষ্ঠ সাধ্য ব্যপার তা কেবল মাত্র ভুক্ত ভুগীরাই জানেন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অভিবাবকদেরকে যে কি পরিমান কষ্ঠ এবং চিন্তার মধ্যে থাকতে হয় তা বলার অপেক্ষা রাখেনা। আর যারা বিত্তশালী তাদের কথা একটু আলাদা। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন স্কুল-কলেজসহ নগরীতে প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সকালে স্কুল শুরুর সময় এবং দুপুর ও বিকালে স্কুল শেষ হওয়ার সময় অভিভাবকদের প্রাইভেট গাড়ির প্রচন্ড ভিড় লেগেই থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন স্কুলের সংখ্যাও কম নয়। এসব স্কুলে একজন শিক্ষার্থী নিয়ে গাড়ি এসে খালি গাড়ি ফিরে যায়। আবার ছুটির সময় খালি গাড়ি এসে তাকে স্কুল থেকে বাসায় নিয়ে যায়। এক শিক্ষার্থী দুবার যাতায়াতের জন্য একটি গাড়ি চারবার আসা-যাওয়া করে। ফলে দিনের ব্যস্ত সময়ে যে পরিমাণ রোড স্পেস দখল করা হয় তা থেকে পরিত্রাণের জন্যই স্কুল বাস প্রবর্তনের চিন্তাভাবনা করছে ডিটিসিবি। এ স্কুল বাস প্রবর্তন করা গেলে স্কুল গেটে প্রাইভেট গাড়ির দীর্ঘ লাইন বন্ধ হয়ে যাবে।
সত্যিই এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসার দাবী রাখে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচেছ, ছেলে মেয়েদের আনা নেওয়ার ব্যপারে ডিটিসিবিকে প্রথমে নিশ্চিত করতে হবে ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়টি। কত সংখ্যক ছেলে মেয়ে বাসে করে যাচেছ এবং কত সংখ্যক ফিরে আসছে সেই বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে।
আরেকটা বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান এর সব ছেলে মেয়েই যেন এই বাস সার্ভিসের অর্ন্তভূক্ত থাকে এটা সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্য অবশ্যই নিশ্চিত করতে হবে। যাদের গাড়ী আছে তারাও যেন এই প্রজেক্ট এর অর্ন্তভুক্ত থাকে সেই বিষয়টাও কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে। নতুবা এর কোন সুফল পাওয়া যাবে বলে মনে হয়না। পৃথিবীর কোনো দেশেই প্রাইভেট গাড়িতে স্কুলের বাচ্চা আনা-নেয়া করা হয়না। তাই এই বিষয়টা খুব গুরত্ব সহকারেই কর্তৃপক্ষকে দেখতে হবে।
আরেকটা বিষয় এখানে উল্লেখ করছি- আমদের দেশে অনেক গ্রুপ কোম্পানী আছে যারা তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা আলাদা ছোট ছোট গাড়ীর ব্যবস্হা করেছে। এভাবে আলাদা আলাদা ছোট ছোট গাড়ী বরাদ্দ না দিয়ে পুল সিষ্ঠেম করে বড় গাড়ির মাধ্যমে যদি সব কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের ব্যবস্হা করে তাহলে একদিকে যেমন ঢাকা শহরের যানজট কিছুটা হলেও কমবে অন্যদিকে কোম্পানী তথা দেশের বিশাল অর্থনিতিক সাশ্রয় হবে। এই বিষয়টাও কর্তৃেক্ষর নজরে আনা উচিত বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।
যাহোক, একটা ভাল কাজ করলে আরেকটা ভাল কাজের বীজ এমনি এমনি বপণ করা হয়ে যায়। আর দেশ এভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। সবার সম্মিলিত প্রচেষ্ঠাই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। দেশ ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকবে আর মানুষ ভাল থাকলে নিজে অবশ্য অবশ্যই ভাল থাকব। এটাই হোক আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্ঠা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




