somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফা ডিজির মধ্যে কি এমন মধু আছে যে তাকেই হাজার বিতর্কের পরও বহাল তবিয়তে স্বপদে আসীন রাখতে হবে!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ২৮ নভেম্বর ২০১০ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইসলামী ভাবধারা ও মূল্যবোধবিরোধী অশ্লীল নাচ প্রদর্শন করে ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল যে ভয়ন্কর এক সংস্কৃতি চালু করেছেন তাতে করে ভবিষ্যতে এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই ভাল বলতে পারবে। ফাউন্ডেশন পরিচালনা বোর্ডের চারজন গভর্নর তাত্ক্ষণিকভাবে তার বিরোধীতা করলেও তিনি তার স্বেচ্ছাচরীতা দিয়েই জোহরের নামাজের আজান পড়ে গেছে এমন মুহূর্তে নিজেই উৎসাহ দিয়ে বিদেশী তরুণ তরুণী দিয়ে অশ্লীল ব্যালে ড্যান্সের আয়োজন করে অপসংস্কৃতির জন্ম দিয়েছেন পক্ষান্তরে ইসলাম ও ইসলাম প্রিয় মানুষের মনে দুঃখ দিয়েছেন । এর আগেও কাঙ্গালিনী সুফিয়ার গানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের ইমেজ ক্ষুণ্ন করা হয়েছিল। এই আফজালই এক সময় ঘোষনা দিয়েছিলেন জুম্মার নামাজের আগে ধর্মীয় খুৎবার পরিবর্তে বঙ্গবন্ধুর নামে খুৎবা চালু করতে হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারণ ও অন্যান্য দাবিতে সম্মিলিত ওলামা পরিষদ গত ২৬ তারিখে হরতালের ডাক দেয়। যদিও হরতাল পরবর্তিতে সরকারের অনুরোধ ও আশ্বাসে স্থগিত করা হয়। সংখ্যাঘরিষ্ট মুসলমানদের দেশে মুসলমানদের অভিভাবক ইমামদের অনুষ্টানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েও এর মূল হোতা সামীম মোহাম্মদ আফজাল ডিজি বহাল তবিয়তে নিজ পদে কিভাবে বহাল থাকেন তা খুবই আশ্চর্যের ও পরিতাপের বিষয়।

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন (ইফা) প্রেসের জন্য এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকা বিল পরিশোধ করা হলেও মাত্র ৪৫ লাখ টাকার মেশিন বসানো হয়েছে। দামি মেশিন কেনার কথা বলে দরপত্রের শর্ত ভঙ্গ করে কম দামি মেশিন বুঝে নেয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এক্ষেত্রে সোয়া কোটি টাকার ওপরে দুর্নীতির অভিযোগ বিষয়ে ২০ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়।

একজন লোক এতকিছু বিতর্কের জন্ম দিয়েও কিভাবে পার পেয়ে যায় বা কি করেই বহাল তবিয়তে নিজ পদে আসীন থাকে। বর্তমান সরকারইবা তার কাছে কোন দিক দিয়ে দায়বদ্ধ সেটা এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। সরকারের ইসলাম বিরোধী নানা কর্মকান্ডের সাথে এই বিষয়টিও নিবীড় ভাবে সংশ্লিষ্ট কিনা সেটা নিয়েও সংশয় থেকে যায়। নতুবা একজন আফজালের কারনে কেনই বা সরকার বিব্রত অবস্হার মুখোমুখি হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। তাছাড়া দফায় দফায় আলোচনা ও অনুরোধের প্রেক্ষিতে হরতাল স্থগিত করার এক দিনের মাথায় কেনইবা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের দাবি-দাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। এইচটি ইমামের এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ওলামা পরিষদ নেতারা। তারা বলেন, দাবি পূরণের ব্যাপারে উপদেষ্টা স্পষ্টভাবে কসম করেছেন। তার ওয়াদা এবং অনুরোধ অনুযায়ী হরতাল স্থগিতও করা হয়েছে। অপরদিকে হরতাল স্থগিত করা প্রসঙ্গে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যও জনমনে তীব্র সংশংয় তৈরী হচ্ছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওলামা পরিষদ।

ওলামা পরিষদ এর সাথে একাত্বতা প্রকাশ করে আমরা সাধারন জনগনও আশা করি যে সরকার এই বিতর্কিত বিষয়টির আশূ সামাধান করবেন এবং অবিলম্বে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক এর পদ থেকে সামীম মোহাম্মদ আফজাল কে বহিস্কার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্হা করবেন।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১০
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×