somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

”Happy Anniversary“ হে প্রিয়তমা....................

২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল স্বাভাবিক সময়ের চেয়ে একটু আগেই ঘুমিয়ে পড়েছিলাম। এরকমটা সাধারনত হয় না। আমাদের দুটো পরী আছে, তাদেরকে নিয়ে এই সেই করতে করতেই কখন যে ১২টা/১টা বেজে যায় টেরই পাই না। গতকালটা ছিল তার ব্যতিক্রম। কেন জানি! গত রাতে একটু তাড়াতাড়িই রাতের খাবারটা সেরে ফেলেছিলাম। তারপর বিছানায় শুয়ে শুয়ে খবরের কাগজটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। সকালবেলা ঘুম ভ‍াঙ্গে আমার বউ এর আলতো ভালবাসার পরশে। চোখ মেলতেই সে বলে উঠল ”Happy Anniversary“ তারপর কান ধরে বলল ’সরি’.......... তোমার মত আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য রাতে উইশ করা হয়নি। তারপর চোখের সামনে মেলে ধরল আগে থেকে কেনা সযত্নে লুকিয়ে রাখা আমার পছন্দের একটা গিফট। তখন থেকে একটা প্রচন্ড রকম ভাললাগা আর ভালবাসার আবেশে সময় কাটছে............................ । ( হে প্রিয়তমা, তোমার মত করে আমিও যে ভুলে গিয়েছিলাম আমাদের মিলনক্ষনকে, ঘুমে কাটিয়ে দিয়ে দিলাম আমার ও আমাদের জীবনের একটা বিশেষ মুহর্তকে।

২০ এ জুন আমার জীবনের একটা শ্রেষ্টতম দিন। আজ থেকে ৯ বছর আগে এই দিনটিই আমার জীবনে একটি বিশেষ পাথেয় নিয়ে এসেছিল। এর পর থেকে প্রতি বছর এই দিনটিতে আমি ভীষণ ভাবে পুলকিত হই, আবেগে আপ্লুত হই আমাদের বিশুদ্ধ ভালোবাসায়। আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করছে দিনকে দিন। আশা করি বাকী জীবনেও এ ভাবেই ভাললাগায় আর ভালবাসায় আপ্লুত থাকতে পারব।

আমি যে আমার বউকে ভীষন ভালোবাসি সেটা টের পাই কেবল তার অনুপস্হিতেই। কেননা সে যখন পাশে থাকে তখন কেবলই মনে হয় আমারই কোন অঙ্গের মত সে তো আমরাই আছে, থাকবে সারাটি জীবন কেবল আমারই হয়ে। মাঝে মাঝে মনে হয় তার জন্ম কেবল আমার জন্য। সে আমার হয়ে আছে আমার হয়েই থাকবে। সে পাশে থাকলে জীবনের সব কিছুই, সব অভিজ্ঞতাই আমার জন্য সুন্দর, জীবনের জন্য অতি মুল্যবান। তাই বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি, শুভ হোক আমাদের বিবাহ বার্ষিকী ”Happy Anniversary“
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১২ দুপুর ২:২৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×