মীনা, ঢাবি তে লোকপ্রশাসনে ফাইনাল ইয়ারে পড়ে। দেখতে বেশ সুন্দরী এবং ভদ্র। অনার্স ফার্স ইয়ারে থাকতেই মা-বাবা বলেছিল বিয়ে করতে কিন্তু রাজী হয়নি। বলেছে থার্ড ইয়ারে উঠে করবে। থার্ড ইয়ারে উঠলে বলে ফাইনাল ইয়ারে উঠে করব। সে হিসেবেই তোড়জোড় দিয়ে চলছিল বিয়ের প্রস্তুতি। ছেলে কে ও আগে দেখে বাসায় দেখতে বলেছে। দুই পক্ষের ই যখন দেখা শেষ তখন বলে বিয়ে করবেনা। ঘর ভiর্ত মানুষের সামনে বলে পড়া-শুনা করেছে পরের উপর নির্ভর করার জন্য না। পড়া শুনা শেষ করে চাকুরী-বাকরী করব তার পর বিয়ে। তার মা পায়ে ধরাটা খালি বাদ রেখে ছিল। কেউ কিছু বললে আনম্যারিডদের প্রতি তার জবাব ছিল "তোমরা বিয়ে কর" আর মুরুব্বীদের প্রতি ছিল "আমার ছোট ত দুইটা আছে ওদের দিন না"(!)
=====================
লুনা, মীনার ছোট বোন, প্রথম বছর ঢাবিতে চান্স পায় নাই। পরের বার আবার পরীক্ষা দিবে। একেবারে ছোট বেলা থেকে ই ইচ্ছা ঢাবিতে পড়বে। বড় বোনের মত উচ্চাকাংখা নাই। মেয়েদের চাকুরী করা সাপোর্ট করে না। ওর কথা বাচ্চা-কাচ্চা বড় হলে সময় সুযোগ হলে শিক্ষকতা করা যায় তবে বাধ্যতামূলক কোন চাকুরী না।
==========================
মোনা, লুনার বড় ও মীনার ছোট। পড়ে ঢাবিতে পলিটিক্যাল সাইন্সে। তার কি আকাংখা এটা কেউ জানেনা। সে থাকে তার ধান্ধায়। বোনদের কার টেবিলে একটা নতুন বই আসল, কে একটা গ্রামার আনল, থাকে সেই ধান্ধায়। সব কিছুই তার হস্তগত করা চাই। অথচ তার টেবিলের ধরে কাছেও ঘেষা যাবেনা। একেবারে নিচে থেকেও যদি কেউ একটা কাগজ ধরে বলে দিতে পারে। ধরা পড়লে তার খবর আছে।
====================================
একই বাবা-মার সন্তান অথচ কত তফাত একেক জনের মাঝে। একেক জনের ধ্যান ধারনার মাঝে বিস্তর তফাত(!!!)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



