somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াহহুঊঊঊঊঊঊঊঊউ......পাইরা গেসি......বানায়ফালাইসিঈঈঈঈঈঈই B-)B-)

১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল একটা পোষ্ট দিয়েছি, আজকে দুপুরেও একটা দিয়েছি। এখন আবার এটা। আমার এই এত্ত পোষ্ট দেওয়া দেখে শূণ্য ভাইয়াতো জিজ্ঞেসই করেছিল আমি ইদানিং বেশী ফ্রী কিনা। :P
ফেসবুকের স্ট্যাটাসের মতন পোষ্ট.....
যাইহোক আজকে এমন এক কাজ করেছি যা শেয়ার না করে আর পারছিনা। তাই এই পোষ্ট।
আমি বাসায় একা-সুযোগ পেলেই যে যত এক্সপেরিমেন্ট চালাই তা আগেই বলেছিলাম। আজকে আবার সুযোগ পেয়ে সেই সুযোগ হাত ছাড়া করিনি।

দুপুরে খাওয়ার পরে আম্মা ঘুমিয়ে গেছেন, আব্বা পেপার পড়ছেন। আর আম্মার এসিস্টেন্ট ও ঘুমিয়ে গেছে। আমি শুয়ে শুয়ে একটা বই পড়ে শেষ করে চিন্তা করছি কি করা যায়...এর মাঝেই মাথায় এলো কাজটার কথা। ভাবলাম এইতো সুযোগ।
এর আগেও একবার ব্যার্থ হয়ে গেলেও আশা ছাড়িনি। তাই আজকে আবার নামলাম।
ব্লেন্ডার টা এনে আমার বিছানায় রাখালম। সব সময় কিমা করার ডিব্বাটা দিয়ে কাজ করি বলে আজকেও সেটাই আনলাম। এটা নেয়া যে চরম ভুল হয়েছে সেটার মাশুল দিয়ে বুঝলাম।X( আসছি সে কথায়। ডিব্বায় একে একে ভিনেগার, লবন ও ডিম দিয়ে ঢেকে দিয়ে দিলাম সুইচ। বাহ! সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল:D ঢাকনি খুলে দেখলাম একটু সমস্যা হয়েছে। তরল জিনিসটা একেবারে ঢাকনি স্পর্শ করেছে। তার মানে ঢাকনি ছাড়া সুইচ দিলে সব ছড়িয়ে যাবে। এটা জেনেই একটু ট্রাই করার জন্যে ঢাকনি ছাড়াই দিলাম সুইচ.....আর যায় কোথায়....বিছানা, দেয়াল, আমার হাত ওড়না জামা গেল একেবারে ডিমে ভরে :|
নাহ, জুসের জগ ছাড়া হবে না। কিন্তু কি মুশকিল জুসের জগ খুজে পাচ্ছিনা। যাক খুজে-টুজে এনে ঢেলে আবার সুইচ দিলাম। এবার আগেই ট্রাই করে নিলাম বাইরে ছিটবে কিনা। দুই এক ফোটা ছিটলেও পরিবেশ নষ্ট হয়না। সব ঠিক ঠাক আছে দেখে এবার সুইচ অন রেখেই তেল ঢেলে দিলাম আস্তে আস্তে। প্রথমে কিছু না হলেও একটু পরে দেখি ঘন হয়ে এসেছে। তার মানে মেয়নেজ বানানো হয়ে গেছে.............:D:D

কাঁচা টেলের গন্ধ দূর করার জন্যে একটু সাদা গোলমরিচ গুড়া করে দিলাম।
নিউমার্কেটের ২নং গেটের সাথের দোকানের মেয়নেজটা আমার খুব ভাল লাগে। আমের আচারের ঘ্রান আসে ওটাতে। ব্যাটাদের একদিন জিজ্ঞেস করলে কি মশলা দেয় ব্যাটারা বলল না X((X((
যাগগে এইবার আচারের বয়ামটা আনলাম একটু তেল দেয়ার জন্যে। কত্ত টেনশনে দৌড়ে দৌড়ে যে কাজগুলো করেছি। আম্ম/আব্বা না এসে পড়ে আবার....আম্মার এসিস্টেন্ট উঠলে কত্ত কোশ্চেন করবে। কিন্তু নাহ, ব্লেন্ডারের বিটকেলে শব্দের মাঝেও দেখি ঘুমোচ্ছে।
যাইহোক শেষ বারের মতন একটু তেল দিয়ে ব্লেন্ড করে টেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম কাংখিত মেয়নেজ(যদিও খেতে কেমন যেনো লাগছিল কাঁচা ডিম আছে বলে)

কাজশেষে এইবার দৌড়ে দৌড়ে সব ঘটি বাটি রান্না ঘরে নিয়ে ধুয়ে-টুয়ে র‌্যাকে রেখে বসলাম এই এক্সপেরিমেন্ট আপনাদের জানাতে।
ওমা চলে যাচ্ছেন দেখি:-* কি হালুয়া বানালাম তা দেখবেন না;)
এক ফাঁকে ছবিও তুলে রেখেছিলাম
এই দেখেন


সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪২
৫৮টি মন্তব্য ৫৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৭

নূর হোসেন বা ডা. মিলনের যে দেশপ্রেম ও কৃতিত্ব, তার শতভাগের এক ভাগও কি হাদীর আছে?
নূর হোসেন ও ডা. মিলনের দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের জন্য তাঁদের অবদান ইতিহাসে অমলিন হয়ে... ...বাকিটুকু পড়ুন

×