>> নীলু
= হু, বলো।
>> কেমন আছো?
= কোন দিক থেকে জানতে চাও, শারিরীক, না মানসিক?
>> দুটোই
= শারিরীক দিক থেকে মাঝে-সাঝে মাথা ব্যাথা ছাড়া আমার আর তেমন কিছু হয় না....তবে.....
>> তবে?
= মানসিক দিক থেকে আমি ভাল নেই
>> কেন, কি সমস্যা? তোমাকে দেখেতো মনে হয়না তেমন সমস্যায় আছো.....
= আসলে সমস্যা যে কি সেটা নিজেও বুঝিনা
>> হুমম....একটু জটিল ব্যাপার তবে
= আসলে জানো, আমি কি চাই নিজেও জানিনা, আমি নিজেই নিজেকে চিনি না ভাল করে
>> আজকে সমস্যাটা ঠিক কি নিয়ে?
= আজ যে সমস্যা এটা মূলত শুধু আজকেরই না, প্রায়ই আমার এরকম হয়
>> কি রকম?
= জীবনটা বড্ড একঘেয়ে, বিরক্তিকর লাগে। খুব অসহ্য লাগে। একটা ভ্যারিয়েশন দরকার বুঝলে...গতানুগতিক প্রতিদিনকার মতন নয়
>> হুমম.....আচ্ছা তোমাকে যদি এই মুহুর্তে বলা হয় কিছু একটা চাইতে যাতে যাতে তোমার মন ভাল হবে, তবে কি চাইবে?
=উমম....সেটাতো আরো কঠিন ব্যাপার! কি চাইবো জানিনা
>> তোমাকে যদি বলা হয় শপিংয়ে নিয়ে যাওয়া হবে, মেয়েদের যেটা সবচেয়ে পছন্দের কাজ....
= এসবের প্রতি তেমন টান নেই। কিছু প্রয়োজন আছে টুকটাক তবে আপাতত দরকার নেই।
>> যদি কোথাও ঘুরতে বা খেতে নেয়া হয়?
= উমম.....দুটোই আমি মুখে বলি যে খুব পছন্দের কিন্তু কাজ হবে না। মন টানছে না
>> কেন কেন !!
= আসলে একা ঘুরতে ভাল লাগেনা, আর সঙ্গী-সাথী তেমন জোটেনা, এর এ সমস্যা...তার সে সমস্যা এসব করে করে রুচি উঠে গেছে।
>> গল্পের বই পড়ো তবে
= আরে এখনতো তাই করছি। কিন্তু ওতেও মন বসে না। পরীক্ষার পড়ার মতন জোর করে পড়ছি। আচ্ছা তুমি কি জানো সুখ কী? সুখের এক্সাক্ট ডেফিনেশনটা দিতে পারো আমাকে?
>> এক্সাক্ট ডেফিনেশন দেওয়া কঠিন। এটা একেক জনের কাছে একাক রকম।
= যেমন?
>> যেমন ধরো এই মূহুর্তে তোমার রাস্তার ধারে চাদর মুড়ি দিয়ে টং দোকানে বসে চা খেতে ইচ্ছে করছে খুব, কেউ যদি তোমর সেই ইচ্ছে পূরন করে বা তুমি নিজেই পূরন করতে পারো তবে সেই মুহুর্তে তুমিই সবচেয়ে সুখী। ঐ মুহুর্তের অনুভূতিটাই হল সুখ। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে?
= হুমমম....এই মুহুর্তে আমার সুখ হচ্ছে এই গতানুগতিক ধারার বাইরে কিছু করা। কিন্তু দুঃখের বিষয় হল আমি পারছিনা তা করতে বা সেরকম কিছু ঘটছে না। আমি বড্ড হাপিয়ে গেছি। ঠিকাছে তুমি আজ যাও
>> ঠিক আছে। আবার যখন মন চায় ডেকো। আমায় পাবে।
৩০-১২-১২
নিজের সাথে একা একটা কথা বলতে খুব পছন্দ করি আমি। এতে নিজের জগতটাকে নিজের মতন করে ভেংগে গড়ে সাজানো যায়। কারো সাথে মতের অমিল হয়না, ঝগড়া-ঝাটি হয়না। জগতে একজনকে বানিয়েছি যার সাথে কথা বলি। সেই কথারই কিছু অংশ এই লেখাটি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



