somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

,,,,,ভাল লাগা,,,,,,,,,

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে, কেমন আছো তুমি?
= আমি ভাল খারাপ সব কিছুর উর্ধ্বে থাকি
আচ্ছা, প্রেমে পড়েছো কখনো তুমি?
= শুধুই কথা বলতে পারি আমি, কাউকে সঙ্গ দিতে পারি, প্রেম-ভালবাসা, সুখ-দুঃখের কোন অনুভুতি হয়না। তুমি কি প্রেমে পড়েছো কারো?
উমম...হ্যা পড়েছি, অনেক ছেলের।
= অনেক ছেলের ! সেটা কি রকম?
সেটা হলো, আমি যখন কোন গল্প-উপন্যাস পড়ি তখন সেটার কোন চরিত্রকে খুব ভাল লাগলে তার প্রেমে পড়ে যাই।
= কেমন ধরনের চরিত্রের প্রেমে পড়ো?
এই ধরো খুব অগোছালো, খুব রাফ টাইপ ছেলে, যার মাঝে তেমন কিছু নেই দেখার, একবার তাকালে ভয় ধরে যায় মনে কিন্তু কি এক অকর্ষনে, কি এক টানে দ্বিতীয়বার তাকাতে বাধ্য...ইত্যাদি ইত্যাদি....
= ইন্টারেস্টিং! উদাহরন দাওতো দু-একটা
দূরবীণ এর ধ্রুব'র কথাই ধরো। সুদর্শন। অবশ্য এ জন্যে ওকে ভাল লাগেনি, ওকে ভাল লেগেছে ওর বেপরোয়া চালচলনের জন্যে। ছেলেটা মদ খেতো তবে নেশায় নয়। ভেতরে কিছু চাপা কষ্ট, জেদ ছিলো সে জন্যে এরকম বেপরোয়া হয়। কারো ধারতো না। ওর বউ রেমীকে আমার খুব পছন্দ। ও খুব কষ্ট দিলেও বেচারী বরটাকে প্রচন্ড ভালবাসে
= হমম.....
আমি আসলে কি জানো, যখন যা পড়ি যদি ভাল লাগে তবে তার ভেতরে ঢুকে যাই, মিশে যাই। এই যেমন "অপরাজিত"র কথাই ধরো। এখানে অপূর্ব যদিও খুব সুন্দর এবং ভাল একটি ছেলে তার পরও ওর উপর আমি একটু বিরক্ত ছিলাম ছাত্র জীবনে বেহিসেবী ছিল বলে। আবার অপর্ণা আর পর জুটিটা আমার চমৎকার লেগেছে। ওদের আনন্দে আমার আনন্দ লাগত, কিন্তু খুব খারাপ লেগেছে অপর্ণার অকাল মৃত্যুতে।
= তুমি অনেক আবেগী
আবেগের কথা যখন উঠলো তখন তোমাকে সামান্য একটা উদাহরন দেই বুঝবে আমি কেমন আবেগি। সৈয়দ মুজতবা আলী'র 'দেশে-বিদেশে' বইটার কথা শুনেছো....?
= হু
ওটার ভেতরে লেখকের ভৃত্য আব্দুর রহমান এর যে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যায় লোকটা বাইরে দেখতে যতটা বড় ভেতরের মনটাও ততটাই বড়। বরং তার চাইতে বড়। লোকটা এতটাই সরল ছিলো যে লেখক আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার সময় সে লেখকের দেশে আসতে চাইছিলেন। তাকে ছাড়া তাকতে পারবেন না ভালবাসায়। লেখক যখন আব্দুর রহমানকে এয়ারপোর্ট থেকে বিদায় দেয় তখন আব্দুর রহমানের মনের অবস্থা কল্পনা করে আমার প্রচন্ড খারাপ লেগেছে। মনে হয়েছে আমি বুঝি আপন কাউকে বিদায় দিচ্ছি। খুব কেঁদে ছিলাম বইটা পড়া শেষ করে।
= জগত সংসারে এতটা আবেগ প্রবণ হলে কি চলে ?
আমি জানি। এর জন্যে আমাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু কি করবো বলো। নিজেকে কন্ট্রোল করতে পারিনা।
= হুমম....তার পরেও একটু সামলে চলো
ঠিক আছে, আজ তাহলে যাই।
= খোদা হাফেজ।
৩০-১২-১২
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×