সকালে গুড়ি গুড়ি বৃষ্টি দেখে একটু শংকিত ছিলাম কলেজে যাওয়া হবে কিনা। কোন এক কারনে যাওয়া টা দরকার ছিলো। বান্ধবীকে ফোন দিয়ে নিশ্চিত হলাম যাওয়ার ব্যাপারে।
বাসা থেকে বের হওয়ার সময়ও এট বৃষ্টি ছিলনা। মোটামুটি আধা ভেজা হয়ে ফার্মগেট পর্যন্ত গেলাম। ভালই বৃষ্টি হচ্ছে। কোন মতে এক লেগুনায় উঠলাম নিউমার্কেটের উদ্দ্যেশ্যে। লেগুনা বাহনটি আমার অপছন্দ চাপাচাপির জন্যে। কিন্তু উপায় নেই। আসার সময় তাই বাসে আসলেও যাওয়ার সময় লেগুনাই ভরসা। একদম কিনারে বসে আছি। ১৪ জন না হলে যাবে না। আমার বসে বসে মানুষ পর্যবেক্ষন করাটা খুব ভাল লাগে (তাই বলে এটা ভাবার কোন কারন নেই মানুষ খুব ভাল চিনি)। বসে বসে মানুষের কাজ-কারবার, চলাফেরা দেখি আরকি। একদম কিনারে বসে আছি। হেল্পার ছেলেটা ছোট-ই। বয়স ১৩-১৪ হবে....নাকি আরেকটু বেশী....আমি আবার এধরনের আন্দাজে ভাল নই। যাই হোক ১৫ র উপরে বয়স হবে না। প্যাসেন্জারের আসায় ডাকছে......নিমা...র্কেট.....নিমা....র্কে...ট (বুঝতেই পারছেন নিউমার্কেট)। ভেতরে বসা এক প্যাসেন্জার,
>তুই তো ভিজে গেছিস
>>> সমস্যা নাই, ভিজা অভ্যাস আছে (সামান্য হাসির ব্যর্থ চেষ্টা)। কিন্তু দেখে মনে হচ্ছিলো অভ্যাস নাই। কিছুক্ষন পর সামনে থেকে ড্রাইভারের হাক
= ওওই বাইগ্না, মাতা ভিতরে ঢুকা, ভিজিছ না। শুনে সেও মাথা ভেতরে ঢুকালো, কিন্তু এভাবে কি আর হয়। টাকা তোলার সময় দেখি থর থর করে কাঁপছে আর মুখ খিঁচ ধরে গেছে ঠান্ডায়। এই খিঁচ ধরার ব্যাপারটা যে কত কষ্ট কর....বেশী শীতে আমার এরকম হয়। নিজের কথা মনে হতে ছেলেটার জন্যে খুব খারাপ লাগছিলো। ঠিক মত টাকাও ধরতে পারছিলো না।
এক যাত্রী আবার বললেন
> রেইন কোট কিনবা বুচ্ছো, ছোট রেইন কোট পাওয়া যায়। মনে মনে হাসলাম তার কথা শুনে। তিনবেলা খাবার জন্যে যে যুদ্ধ করছে সে রেইন কোট কেনার মতন বিলাসিতা করবে কিভাবে(?) যাত্রী একটু কমলে ড্রাইভারের আবার হাক
= বাইগ্না....বিত্রে বয়। এরমাঝে চলে এলাম আমার গন্তব্যে। কাল প্রায় সারাদিন বৃষ্টি ছিল। ছেলেটিকে নিশ্চই সারাদিন ভিজতে হয়েছে....(!) প্রতিটি পেশার মানুষ ই কষ্ট করে। কিন্তু আচার ব্যবহারের জন্যে ড্রাইভার-হেল্পারদের বেশীরভাগ ক্ষেত্রে একটু বাঁকা চোখে দেখি। আমার এই পর্যন্ত দুটি হেল্পারকে দেখেই মায়া লেগেছে, খারাপ লেগেছে। গত কালকের ছেলেটি। আর এই রুটেই পিচ্চি একটি ছেলে ছিলো। একদম ছোট ৭-৯ বছর হবে। খুব শীতের মাঝে একবার হুড ওয়ালা একটা গেন্জি পড়া। ময়লা কাপড়, মিষ্টি চেহারা। নাকের গোড়ার দিকের তিলটার কারনে চেহারার মিষ্টি ভাবটা বেড়ে গিয়েছে। কখনো পিল পিল করে রড ধরে উপড়ে উঠছে, কখনো চিৎকার করে ড্রাইভারকে সাহায্য করছে। দেখতে পুতুলের মতন লাগছিলো। কোন কোন টেডি বিয়ার ওর চাইতেও বড় হয়! পিচ্চিটার চেহারা এখনো ভাসে চোখের সামনে। মাঝে মাঝে মনে হয় কোথায় গেলো, কি কাজ করছে এখন। পেটের দ্বায়ে কি এর চাইতেও কঠিন কিছু করতে হচ্ছে!!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


