somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটকুড়া মানুষ পোলাহানের দরদ বুজবো কেমনে......(!)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নুরু মিয়া গ্রামের সম্পদশালীদের মাঝে অন্যতম একজন। পৈতৃক সম্পত্তির পাশাপাশি নিজের কেনা সম্পত্তিও কম নয়। কিন্তু নেই কোন ওয়ারিশ। এসবই চোখ বুজলে খাবে শেয়াল-শকুনে। ভাই-ভাইপোরাতো হা করে আছে কবে মরবে নুরু মিয়া আর কবে সম্পদের মালিক হবে। পালক একটি ছেলে রয়েছে নুরু মিয়ার। ছেলেকে বিয়ে করিয়েছে। বউ-বাচ্চা নিয়ে সে আলাদা থাকে।
************************
আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে, এক দুপুরে নদীর ঘাটে পানি আনতে যায় নুরু মিয়ার মা। দেখেন ঘাটে এক মুসাফির দেখতে কুৎসিত একটি বাচ্চাকে নিয়ে ঘুরছে আর বিড়বিড় করছে
= ধুরো, মরার এইডার মায় ত মরছে বাইচ্যা গ্যাছে। অহন আপদ আমার কান্দে ঝুলাই গেছে...
=>> ধুরু পুড়া কপাইল্যা, কি কও এডি?
= কি কমু মা, আমি না পারি এই মা মরা পোলাডার যত্ন নিতে না পারি হালাই দিতে, কি করমু অরে নিয়া
=>> তুমার যদি আপত্তি না থাকে তইলে নিদাবীতে তুমার পোলাডা আমারে দিয়া দেও। মুসাফির লোকটি তখনি দিয়ে দেয় কাঁধের ছেলেকে নুরুমিয়ার মায়ের কোলে। মুক্ত হয়ে চলে যায় সে, আর কোনদিন সন্তানের দাবী নিয়ে আসেনি।

ছেলেটিকে বাড়ীতে আনার পরে বাধে আরেক বিপত্তি, দেখতে কুৎসিত, রোগা এই ছেলেকে কেউ ঘরে তুলতে রাজী নয়। নুরু মিয়ার মা অনেক বুঝিয়ে শুনিয়ে বলেন এই ছেলেই একদিন ঘর আলো করবে, কোল ভরবে এই ছেলেই। নানান কথা বলে বুঝিয়ে শুনিয়ে ছেলে-ছেলের বউকে বুঝ দেন। নিজেই গরম পানি করে ধুয়ে মুছে ঘরে তোলেন নাতীর মর্যাদা দিয়ে। নাম দেন উজ্জল, ঘর উজ্জল করে আসে তাই। নুরু মিয়া হাট থেকে ঝুড়ি ভরে ছেলের জন্যে কাপড়, খাবার, খেলনা আনেন। আদর যত্নে সপ্তাহখানেকের মাঝেই চেহারা ফিরে যায়, ফুটফুটে উজ্জলকে দেখে কে বলবে এই ছেলেটিই কুড়িয়ে পাওয়া সেই ছেলেটি, যাকে তার বাবা ফেলে দিতে চেয়েছিলো!
*************
অতি আদরে বড় করা উজ্জলকে খুব শখ করে বিয়ে দেন নুরু মিয়া। কিন্তু বিয়ের কিছুদিন পরেই বউ নানান ঝামেলা শুরু করে। একপ্রকার বুঝিয়ে দেয় শ্বশুর-শ্বাশুড়ির সাথে এক সাথে সংসার সে করবে না। নুরু মিয়াও কোন কথা না বাড়িয়ে আলাদা করে দেন ছেলে-ছেলের বউয়ের সুখের আশায়। ছেলের নামে জমি লিখে দেন কিছু। নাতী নাতনী নিয়ে দিন কেটে যায় বুড়ো বুড়ির। কিন্তু আসলেই কি সুখী তারা? নিরবে নিভৃতে বসে ভাবেন নুরু মিয়ার স্ত্রী হাসি। মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে যান এক পর্যায়ে।
*******************
সন্তান হয়না বলে প্রথম স্ত্রী রাজিয়া এক প্রকার জোর করে নুরু মিয়াকে দ্বিতীয় বিয়ে করান। তিনি রাজী ছিলেন না আবার বিয়ের কথায়। তার কথা আল্লাহ ছেলেপুলে দেননি তো কি হয়েছে, সবার তো এই কপাল হয় না। কিন্তু স্ত্রীর সাথে সাথে মা-বোনদের জোরের মুখে তার আপত্তি টেকে না। প্রথম স্ত্রী-ই তার দূরসম্পর্কের চাচাতো বোনের সাথে বিয়ে দেন স্বামীকে। ভেবেছিলেন ঘরে বউ আসবে কিন্তু কর্তত্ব তার-ই থাকবে, তার সংসার অন্যের হাতে গেল না আবার কাজও হল। কিন্তু স্ত্রীর মন বলে কথা। মেয়েরা সব কিছু ভাগ করতে পারলেও স্বামীর ভাগ কাউকে দিতে পারেনা। স্বামীর পাশে কাউকে সহ্য করতে পারেনা। এই নিয়ে অশান্তি চরমে পৌছালে এক পর্যায়ে নুরু মিয়া তালাক দেন রাজিয়াকে, রাজিয়ারও সম্মতি ছিল এতে!
***************
এবার ও সন্তান-সন্ততি না হওয়ায় আত্নীয় স্বজনের চাপে পড়ে স্ত্রী সহ ডাক্তার দেখান নুরু মিয়া। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে স্ত্রীর কোন প্রকার সমস্যা নেই সমস্যা নুরু মিয়ার। তাও সামান্যই যা ছোট্ট একটি অপারেশন করালেই ঠিক হয়ে যাবে। কিন্তু বেঁকে বসেন তিনি, কোন প্রকার অপারেশন করাবেন না। স্বামীর এ আচরনে অল্প বয়সী হাসি অবাক বিস্ময়ে হতবাক হয়ে যায়। আস্তে আস্তে তার মানসিক সমস্যা প্রকট আকার ধারন করে। হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়া, মাথা ব্যাথা, খিচুনী সহ আরো সমস্যা। কোন চিকিৎসাতেই কিছু হয় না। এক পর্যায়ে ডাক্তারদের শেষ পরামর্শ থাকে বাচ্চা। একটি বাচ্চা হলেই তার সব সমস্যার সমাধান হতো। কিন্তু তা আর হয়না।
***************
ছেলে বিয়ে করালে বছরের মাথায়-ই ঘর আলো করে ফুটফুটে এক নাতি আসে। নাম রাখেন তরিকুল ইসলাম। দাদা-দাদীর কলিজার টুকরা তরিকুল। একে একে ঘরে আসে তিন জন নাতী-নাতনী যাদের নিয়েই সুখে দিন কেটে যায়। কিন্তু সুখ বেশীক্ষন স্থায়ী হয়না কখনই। নিজের সন্তানের চাইতেও বেশী আদর দিয়ে আগলে রাখলেও সামান্য কারনেই ছেলের বউ বলে বসে "আটকুড়া মানুষ পোলাহানের দরদ বুজবো কেমনে" । ছেলের বউয়ের এমন আচরনে বিস্ময়ে হতবাক নুরু মিয়া ও হাসি বেগম! স্ত্রীকে শান্ত্বনা দেন নুরু মিয়া "মন খারাপ কইরো না আপন পোলাই দাম দেয় না আর তো পালক পোলা....." । হ আপনে ঠিকই কইছেন, "এক গাছের বাকল আরেক গাছে লাগে না কোন দিন, আডা দিয়া লাগাইলে চডা দিয়ে উডে।"
২৭টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×