somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যরাতে পাশপাশি রুমে বসে ভাই-বোনের ফেসবুক চ্যাটিং ;) B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা দুই ভাই-বোন প্রায়-ই সুযোগ পেলেই এই সেই নিয়ে গল্পে মেতে উঠি। সবচেয়ে বেশী হয় সারাদিন পরে ভাইয়া যখন রাতে ঘরে ফেরে। আম্মা-আব্বা ঘুমিয়ে পড়েন, ভাইয়ার জন্যে আমাকে সজাগ থাকতে হয়। কখনো দুজনে খাই কখনোবা ও খায় আর আমি পাশে বসে গল্প করি। আম্মা আবার এক আধটু হিংসাও করে দুই ভাই-বোনের এই গুটুর গুটুর নিয়ে।
দুজনে কখনো কখনো ঝগড়া-তর্ক, কখনো সিরিয়াস বিষয় কখনো মামুলী বিষয় আবার কখনোবা আষাঢ়ে গল্পেও মেতে উঠি। তো গতকাল ভাইয়া পিসিতে বসা আর আমি মোবাইল থেকে ফেসবুকে ঢুকেছি। দেখি অনলাইন দেখাচ্ছে ওকে। ভাবলাম নক করি। যেই ভাবা সেই কাজ।
আমি আমার রুম থেকে মেসেজ পাঠাচ্ছি ওর পিসিতে সেই মেসেজ যে যাচ্ছে তার সাউন্ড ও শুনতে পাচ্ছিলাম। কি যে একটা মজা সেটা বলে বোঝানো যাবেন। বরং মাঝ রাতে ভাইবোনের আজগুবি গল্পের কিছু শেয়ার করি আপনাদের সাথে তাই দেখেন ;)

আমি: হাই ভাইয়া, অনেক দিন পর দেখছি আপনাকে, কেমন আছেন? কোথায় ছিলেন এতদিন?
ভাইয়া: একটু চাঁদে গিয়েছিলাম, একটা মিশন ছিল

আমি: ও আচ্ছা, তা মিশন কি সাকসেস?
ভাইয়া: মিশন সাকসেস, একটু বাকি। আপনিও অনেক দিন পরে, দেখে ভাল লাগল।

আমি: আপনার মিশনের জন্যেই কিনা কে জানে, আজকের চাঁদটা অনেক ড় আর সুন্দর।
ভাইয়া: অনেকটা বলতে পারেন। বাকী মিশনটা শেষ করতে পারলে ভিতর বাহির পুরোটাই আলোকিত হয়ে যাবে, বাট একটা সমস্যার জন্য মেজাজ খারাপ করে চলে এলাম।

আমি: কেন কেন?
ভাইয়া: আমি বার বার বলি যে ছোট কোন দেশের কাজ করবো না বাট মাস কয়েক আগে ইউএসএ'র প্রেসিডেন্ট ফোন করে খুব করে রিকোয়েস্ট করলো। আমি বার বার মানা করলে বাসায় চলে এলো। সে কি পীড়াপীড়ি!
আমাকে চাঁদের একটা স্টেট এর জন্যে প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশন মডেল করে দিতে হবে। আমি বললাম এটা তোমরা ফান্ডিং করতে পারবা না। পরে বললাম দেখি বাংলাদেশর প্রাইমমিনিস্টারের সাথে কথা বলে, টাকা থাকলে যাবো।
এখন ৬মাস কাজ করার পর ওদের সব রিজার্ভ শেষ! শেষ পর্যন্ত অনেক বকাঝকা দিয়ে বাধ্য হয়ে বাংলাদেশ বাংকের কাছে যেতে হলো। এই আর কি...


ভাইয়া: যাই, বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং আছে।
আমি: ওকে, ভাল থাকবেন। আর আপনার ছোট বোনটাকে একটু বেশী বেশী চকলেট আইসক্রিম কিনে দেবেন।

ভাইয়া: কি আর করবো বলেন, বাইরে বাইরে থাকি। আজ বিডি তো কাল ইউএসএ পরশু ইউকে, কানাডা। এই মাসে অর্থ তো ঐ মাসে মার্স...এভাবেই যাচ্ছে।
আমি: হমম, তাও কথা! তা বাসায় যখন যাবেন তখনই নাহয়...

ভাইয়া: দেখি ওকে একটা ক্রেডিট কার্ড-ই দেবো অনেক টাকা লোড করে। তাহলে ও অনেক চকলেট, আইসক্রিম খেতে পারবে। বেশ ভাল বুদ্ধি না?
আমি: হা হা...ভালতো। মেয়েটা অনেক খুশী হবে।
আচ্ছা আপনার লেট হয়ে যাচ্ছে, যান তবে আজকে।


ভাইয়া: ওকে ভাল থাকবেন। আপনার একদিন কফির দাওয়াত রইল।
আমি: অবশই অবশ্যই।

এই হল মোটামুটি আমাদের ভাইবোনের ফেসবুক চ্যাট। B-)
এর আগের ভাই-বোনের আষাঢ়ে গল্প, এখানে ;)
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×