somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল-দর্পণ
আস্ সালামু আলাইকুম্

ইন্ডিয়ান আনারকলি-পাকিস্তানী লন- চেন্নাই সিল্ক

২৪ শে জুন, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শপিং করতে গেলে দোকানের কাপড়ের কালেকশন দেখলে মনে হয় আমি কী সত্যিই আমার দেশের শপিংমলে এসেছি ! দোকান ভর্তি হয় ইন্ডিয়ান নয়তো পাকিস্তানী কাপড়ে। এখনকার ফ্যাশন লন। হয় পাকিস্তানী লন নয়ত বোম্বে, জয়পুরী থ্রী পিস। নিজের দেশীও যে নেই তা নয়। তবে বলতে বাধ্য হচ্ছি যে ওসব চোখে লাগেনা, মনে ধরে না।

অনেকেই যুক্তি দেখাবেন দেশী ফ্যাশন হাউসগুলো থেকে কিনুন। আমি বলবো সেখানেও সীমাবদ্ধতা থাকে। অন্তত আমার ক্ষেত্রে। ফ্যাশন হাউসের কামিজ হয়ত ভাল লাগছে, কটনের কিন্তু ফুল হাতা পাচ্ছিনা সব সময়। আবার ফুলহাতা পেলেও হাতা মসলিন বা নেটের থাকে যা থাকা না থাকা সমান। অথবা ওড়না ফিনফিনে পাতলা !

কোনটা সামান্য পছন্দ হলে প্রাইস ট্যাগের দিকে তাকালে দমে যেতে হয়। ফ্যাশন হাউসের তিন হাজার টাকার টাকার একটা জামা কিছুই না কিন্তু লোকাল মার্কেট থেকে পাকিস্তানী বা ইন্ডিয়ান একটা জামা কিনলে সেটা দেখার মতই হয়। মনে শান্তি লাগে যে না টাকা দিয়ে পুষিয়ে গেছে। কিন্তু পরক্ষনেই মনে খচ খচ করতে থাকে।

তাইতো আনারকলি কিনি ইন্ডিয়ান। থ্রী পিস কিনি পাকিস্তানী লন। শাড়ী মিরপুরী কাতান খুজতে গিয়ে কিনে ফিরি চেন্নাই সিল্ক। অবস্থাটা এমন দাড়িয়েছে যে আমাদের, ক্রেতার মানসিকতা বুঝে দোকানীরা দেশী কাপড়ও ইন্ডিয়ান বলে চালাচ্ছে, তারা বাধ্য হচ্ছে এরকম করতে !!
এর থেকে বের হবার উপায় কী?? প্লিজ কেউ বলবেন না "মানসিকতার পরিবর্তন করুন" । দেশী ফ্যাশন হাউসের কী সমস্যা তা আগেই বলেছি।

এরকম কী সম্ভব না ইন্ডিয়ান-পাকিস্তানী কাপড় আমাদের দেশে ঢুকবে না বা ঢুকলেও চড়া ভ্যাট তাদের দিতে হবে। এতে করে ব্যাবসায়ী এবং আমরাও ফিরে যাবো। দেশী ফ্যাশন হাউসের উপরও সরকারের সাহায্য বাড়ানো উচিত বলে মনে হয়।

ব্লগে বসে বসে দেশ উদ্ধার করে ফেলতে পারি। কাজের কাজ কিছুইতো পারিনা। যাদের দেশ নিয়ে ভাবার কথা, যারা ভাবলে উপকার হবে তারাতো ভাবে না। আমার মতন ভাত খাওয়া পাবলিক ভাবলেই কী আর না ভাবলেই কী!
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×