somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাচ্চা শয়তানের পা মালিশে সেহরি-ই খাওয়া হলোনা :(

০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি রোজাতেই সেহরিতে আমাদের একদিন হুড়মুড় লাগে। সেদিন যে যে যেভাবে পারি ফল, পানি খেয়ে রোজা থাকতে হয়। এবার গত কাল বা পরশু দিন ভাবছিলাম আমাদেরতো এবার এখনো হুড়মুড় লাগলোনা। কিন্তু সেটা যে এত তাড়াতাড়িই ফলে যাবে কে ভেবেছিলো! আম্মার ফোনে এলার্ম দেওয়া থাকলেও আমি ঘুমানোর সময় আমার ফোনেও দেই যদিও আগে ওঠেন আম্মা-ই। তো গতকালও এলার্ম দিয়ে ঘুমিয়েছি। যথারিতী বেজেছে ৩টায় এবং আমি আবারো ঘুমিয়েছি ! অন্য সময় এলার্ম বন্ধ করে তাকিয়ে দেখি অন্য ঘরের লাইট জ্বলছে, তারমানে আম্মা উঠেছেন। আমি আবার চোখ বন্ধ করে থাকি ডাকের অপেক্ষায় । এটা রোজা ছাড়াও ফজর নামাজের সময় হয়। আগে টের পেলেও আম্মার ডাকের অপেক্ষায় থাকি। :P তো গতকাল দেখলাম লাইট অফ। তার মানে কেউ ওঠনি। আমি যদি উঠে ডাকি তাহলে আর এই ঘটনা হয়না। কিন্তু আমিতো ঘুমিয়ে পড়েছি আবার। |-)

আম্মা ৪.২০ মিনিট এ এসে বলেন, কীরে কী অবস্থা হইব ৪ টা ২০ বাইজা গেলো। আমি ফোন হাতে নিয়ে সময় দেখে বললাম কী আর হইবো নামাজ পইড়া ঘুমায় থাকো। বলেই আবার চোখ বন্ধ করেছি। আবার আম্মা এসে বলেন তোর ভাইতো বললো ২০ মিনিট সময় আছে তাড়াতাড়ি ওঠ। বুঝলাম তাড়াতাড়ায় মা-ছেলের মাথা গেছে। না উঠলে যা জানি খাওয়াই শুরু করে। উঠে গিয়ে এবার ভাইয়াকে বললাম বাজে চারটা বিশ বিশ মিনিট সময় থাকে কেমনে!
আসলে তাড়াহুড়া করে উঠে ৩.২০ মনে করেছে। =p~ :P । এই বার হুশ হলো।
আমাদের এত্ত হুড়মুড় এর মধ্যে আব্বা একটু নড়াচড়া দিয়ে আবার সুন্দর করে ঘুমাচ্ছিলেন। তিনি হয়ত ভেবেছেন যাক আজকের মত সেহরি খাওয়া থেকে বাঁচলাম। B-) আব্বা সেহরিতে খেতে চাননা।

শয়তানের বাচ্চা অর্থাৎ বাচ্চা শয়তান পা এমন করে টিপেছে আর মালিশ করেছে যে আরামে আবার ঘুমিয়ে পড়লাম! :| কী আর করা, নামাজ পড়ে আবার ঘুম দিলাম।

গত বছরও এরকম হয়েছে সেইদিনও আম্মা সেহরির জন্যে শাক দিয়ে মাছ রান্না করেছেন। আজও তাই হয়েছিলো। টবে লাগানো মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও পুঁইশাক দিয়ে মাছ রান্না করেছিলেন। আর শাক দিয়ে মাছের ঝোল আমার সবারই খুব পছন্দ। কিন্তু ঐ যে কপালে না থাকলে খাবো কী করে। :(

আজকে দেখি ফ্রেন্ডে বাসায় ইফতারের দাওয়াত পেলাম। বললাম সুন্থ থাকলে যাবো। :P যাক দিন মনে হয়না খারাপ যাবেনা, আল্লাহ ভরসা। :)
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×