somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগ্নিশ্বর: একটি সাধারন গাছের অসাধারন হবার গল্প

০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(ছবিটি কোন ভাবেই সোজা করতে পারছিলাম না কিন্তু ব্লগার মরুভূমির জলদস্যু'র সাহায্যে সুন্দর করে দেওয়া গেল )
ছবির গাছটি খুব সাধারন এক পাতাবাহার হলেও এর একটি নাম রয়েছে, 'অগ্নিশ্বর' । গ্রামাঞ্চলে বলা হয় যেই বাড়ীতে এই গাছ থাকে সেই বাড়ীতে বজ্রপাত হয় না! যাহোক, গাছের ভেষজগুণাবলী বা অলৌকিক ক্ষমতা নিয়ে আলোচনা করতে বসিনি আজ, মূলকথায় পরে আসছি। সবসময়ের খুব শখ ছিল নিজের একটা বাসা হলে মন ভরে গাছ লাগাবো ভাড়াবাসার ছোট বারান্দায় মন ভরে না। কিন্তু এপার্টমেন্টের বারান্দা আরো ছোট, কী আর করা ছাদ আছে বলে শ্বান্তনা দিচ্ছিলাম নিজেকে। সেখানে আসার পরে দেখলাম ভাড়া বাসার চাইতে কঠিন সব নিয়ম। ডেভেলপারের করা এপার্টমেন্ট আমার মতে মগের মুল্লুক , ল্যান্ড ওনারদের নিজেদের ক্ষমতা নাই বলে কোম্পানীকে দিয়ে বিল্ডিং করায় কিন্তু যারা ফ্ল্যাট কিনে নেয় তাদের উপরও ছড়ি ঘোরায়। এমন একটা ভাব তারাই সব, বাকীরা ভাড়া থাকছে!
যাহোক, বারান্দা ছোট বিধায় প্রথমে গাছ ছাদে রেখেছিলাম, কমিটি থেকে জানালো ছাদে গাছ রাখা যাবে না। এবার নিচে নিজেদের গ্যারেজে নিয়ে রাখলাম যাতে কোন অভিযোগ না আসে এবং পরে সুবিধা মত বারান্দায় রাখতে পারি। কিন্তু সেখানেও অভিযোগ! এবার আর গাছ না সরিয়ে পাল্টা জবাব দিলে কয়েক দিন পর দেখি একটা টব উধাও তাও এমন একটা গাছ ছিল যেটায় সাথে আমার অনেক বেশি আবেগ জড়িত। এবার আর ছেড়ে না দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে ধানাইপানাই অযৌক্তিক সব কথা বলছিল। তার অযৌক্তিক যুক্তিগুলো চোখে আংগুল দিয়ে দেখিয়ে শেষে বললাম আমার দুই বাচ্চার কবরের উপরে লাগানো এই গাছ, সেখান থেকে এনে লাগানো ছিল টবের গাছটা, দেখতে সস্তা সামান্য গাছ হলেও এটার সাথে আমার অনেক আবেগ জড়িত। হারিয়েই গেছে ভেবে চলে আসার ঘন্টাখানেক পরেই দারোয়ান জানায় গাছটা পাওয়া গেছে!!
বাসায় এনে টবে দেওয়ার সময় মনে মনে ভাবছিলাম যেভাবেই হোক হারিয়ে যাওয়া গাছটি তো ফেরত পেলাম কিন্তু যারা হারিয়ে গেছে তাদের তো এই জীবনে আর ফেরত পাওয়া সম্ভব না, গাছটা না পেলেই হয়ত ভালো হতো……।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×