পিছনে যেদিন আপন ছায়া মায়ার মতোন গাঢ়, মায়াময় দিনকতক চোখের
মতোন জল নিয়ে আসে যে সন্ধ্যায়,পাহাড়ের সমান উচ্চতায় চোখ রাখো,
হাওয়ার হালকা সুখে তুমি খুব মুগ্ধ হও, মাটির সীমানায় সূর্যের ডুব দেখো ।
এখনকার হাওয়াই খোলা মাঠে ছয় বছর আগে জন্মেছিল গমের শীষ, আখের আইল-দেওয়া অগোছালো খেত ছিল দুইপাশে।হয়ত সাত বছর আগে এমন
পুবের আলো ছিল না, এমন উদাসকরা মেঘসুদ্ধ নদী ছিল না। দশ বছর আগে
এদিকে মানুষের পা পড়ত শুধু রোদ জ্বললে; শুধু যেদিন জানা যেত
মেঘের বাড়াবাড়ি নাই, শীতের দাঁত বসে নাই বরফ হয়ে, গরমের তাপ
খানিক সওয়া যায়, আর বাতাস প্রেমের মতোন ।
বারো বৎসর আগে এইখানে শতফুট লম্বা শিমুলের বৃক্ষ হইতে হাজার টুকরা
তুলা ছড়াইয়া পড়ত। এই খানটা ঝোপে ভরিয়া ছিল, রোদ ছোপ ছোপ করিয়া
পাতার ফাঁক গলিয়া পড়িত বলিয়া বোধ হয়। বৎসর পনের আগে এই রকম
জোছনার নাম নিশানাও খুঁইজা পাইত নাকেউ । রাইতে অহন চান্দ জ্বলে ইটের
ভাটার চিমনি বরাবর, বাতাস আসে ভাঙা নদীর কূল থাইকা ঝড়ের মতোন।
বছর বিশেক আগে এখানে ঘন বন ছিল। হয়ত বিষাক্ত সাপের মতোন কিছু ছিল,
হয়তো ভালুকের লোমের মতোন, বানরের লেজের মতোন কিছু জন্মেছিল।
পঁচিশ বছর আগে ছিল ১৯৮৫ । তিরিশ বছর আগে ১৯৮০ ছিল বিপন্নতার।
বছর চল্লিশ আগে এখানে বাতাসের নামে ঝড় হতো দিনরাত। তিপ্পান্ন বছর
আগে এখানে ছিল ১৯৪৭। তারও আগে ভীষণ ১৯৪৩, ১৮৫৭, ১৭৫৭ ইত্যাদি।
এসবে কাজ নেই। অন্ধকার আসমান দেখে মুগ্ধ হও। ধবধবে বালুর
সীমানায় সূর্যের ডুব দেখো ।যদি সন্ধ্যায় পথ ভুলে গেলে চোখে পোকার
মতোন কিছু বেঁধে, মাথায় যদি ঢুকে বসে সময়ের হিংস্র হিসাব, না-দেখা
বৈলাম গাছের সমান উঁচু হয়ে ভাসতে পারো মনের তুমুল খেয়ালে ।
হাজার বছর আগে এখানে সমুদ্র ছিল। হয়ত তিমির মতোন বিরাট কিছু ছিল,
হয়তো তারামাছের কামরাঙা-দেহের মতোন, হাঙরের লেজের মতোন কিছু জন্মেছিল।
ছবি: সালভাদোর দালি,' দ্য পারসিস্টেন্স অভ্ মেমোরি'
কবিতা: হয়ত হাজার বছর আগে এখানে সমুদ্র ছিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।