
কৃষ্ণ আরেকবার জন্ম নেবে রাতহীন ঘোর অন্ধকারে,
এইবারে জোছনারঙা বদন হবে, লাল রঙের কেশ।
বহু পথ আনমনে হেঁটে হেঁটে, যদি এইখানে, এই
অভিমানে আরও একবার রাধা ফিরে আসে,
এইবারে সে ইশ্বর, প্রভুর বেশ।
আমার সকল জনম তোমায় দিলাম।
যতবার ঘেমেছি কামে, ততবার তুমি রোদরঙা ঈশ্বর।
যতটুকু নিষ্কাম হেসেছি, ততখানি ঘন কালো তুমি পরাজিত।
ছবি: শেখর রায়
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




