স্মরণ: অ্যান আদার মেমোরি
কোন এক রাত এসে, কোন এক গহন-চাঁদের কুযাশায় স্মৃতি মুছে রূপালি রূপকথা ভরে দিয়ে গেল... কেউ একজন আমার জীবন ভেঙে রাজপুত্র গড়ে দিয়ে কোথাও সু-অন্ধকারে হারিয়ে গেল ...
এই আকাশ, ওই আকাশ, আর তরঙ্গ-কাতর একবুক সমুদ্র পার হয়ে কোন এক গভীর সন্ধ্যাবেলা আমার তরী এসে ভিড়ল এক অচিন দ্বীপের দেশে। সে এক অদ্ভুত জোছনাময়ী দেশ। শূণ্য মাঠ চোখ ছাড়িয়ে বহুদূর চলে গেছে। এখানে ওখানে চাঁদের আলোয় ডুবে আছে কয়েকটা বটের মতোন প্রাচীণ গাছ।
অনেকখানি রাত ততক্ষণে পার হয়ে গেছে। কুয়াশা-জোছনা আর অচেনা শব্দের ঘোর-চাদর ভেঙে ভেঙে শেষমেশ যে ঘর পেলাম তার চারদিক জুড়ে আছে ঘন নীল রাত-জাগা প্রজাপতি। মনে হল কেউ একজন উঠানের এক কোণে অন্ধকার ছায়া ফেলে বসে আছে। সেই ছায়া নৌকা-দোলা ঢেউয়ের মতোন মনে হল কোন এক সাগরমুখে ধীরে বয়ে যাচ্ছে। সাগর পাড়ের নগরে আমার জন্ম। সমস্ত নদীর ঢেউ যেখানে এসে ভাঙে। যেখানে এসে রাত সশব্দে ভোর হয়। আলো যেখানে অন্য রাতের মতোন আরেক অন্ধকার।
জানিনা কতক্ষণ সেই ছায়ার মুখোমুখি বসে ছিলাম। কীভাবে আমার সমস্ত শৈশব, কৈশোর, যৌবন ,গল্পের পর গল্প, সেই দেশের মধুর রূপকথা হয়ে দিগ্বিদিক ছড়িয়ে গেল।
আমার বাবা, অকালে হারিয়ে যাওয়া নশ্বর ধ্রুবতারা, হয়ে গেলেন অরুণ দেশের বরুণ রাজা।
আমার মা রাণির মতোন জ্বলে উঠলেন যখন বাবার করুণ মৃত্যু হল।
আমার বোন কিরণমালা। সমস্ত দেশ উজল করে একদিন আগুন ছড়াবে।
আমি সেই অচেনা চাঁদের দেশে দূর-সুদূর ভেসে আসা অম্লান রাজপুত্র।
ক্ষয়ে যাওয়ার , সয়ে যাওয়ার দীর্ঘদীঘল দিনগুলো আর মনে পড়ে না।
সেই এক রাত এসে, অচিন দ্বীপের দেশে, স্মৃতি সব মুছে দিয়ে রূপকথা
ভরে দিয়ে গেল... কেউ একজন আমার এ জীবন ভেঙে রাজপুত্র গড়ে দিয়ে, হাসিমুখ-সুনীল হারিয়ে গেল রূপকথার অদেখা ওপারে...
ছবি: মোজো ওয়াঙ
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।