somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য লোনলি রোমান্টিক ইন দ্য ক্রাউড

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই দুনিয়া দারুণ বজ্রপাতের
এই পৃথিবী প্রচণ্ড পাথরের
অখণ্ড এই গ্রহ জুড়ে
নরম ঘাসের অজস্র মাঠ
শিউলি, ড্যাফোডিল, নার্গিস, বকুল
শত সহস্র ফুল

মানুষের দুইটা কাজ ভিন্ন আর সবই তুচ্ছ। এক, শিল্প, কাব্য, রহস্য, প্রেরণা, স্বপ্ন আর জাদুর সন্ধান এবং অতঃপর জয়গান। দুই, শিল্পবিমুখতা, কাব্যহীনতা, প্রতারণা, বিদ্বেষ, বিভেদ আর অতি স্বার্থপরতার আবিষ্কার ও পরবর্তী প্রতিবাদ। এই দুই কাজই কেবল ইচ্ছা করে করতে হয়। বাকি যত কাজ সব হয়ে যায়। করতে চাইতে হয়না। কাজ দু'টি আপাত দৃষ্টিতে বিপরীত মনে হলেও বিরোধী নয়। বরং পরিপূরক।

এই কাজগুলো কেবল এই গ্রহের তুলনামুলক সংবেদনশীল মানুষেরা করে থাকে।

ইদানিং দেখা যাচ্ছে যারা দ্বিতীয় কর্মটি সচরাচর করে , তাদের ধারণা কেবল তারাই একমাত্র কাজের কাজ করছে। প্রথম কর্মের কর্মীরা অযথা জীবন, সময় কাটাচ্ছে। মাঝে মাঝে আবার প্রথম কাজের লোকেরা পরের লোকেদের সম্পর্কেও একই রকম ভাবে অথবা বলে। ফলে লাভবান অন্য আরেকটি দল, অন্য ধরণের কাজে যারা ব্যস্ত। সেই অন্য কাজ আর তৃতীয় দলভুক্ত কর্মীকে আমার বিশ্বাস উপরোক্ত দুই পক্ষই সমানভাবে খারাপ বাসে।

বলতে চাইছি, আপনার কাজ আপনি করুন। কারণ সেই কাজে আপনি সাবলীল। দোষী মানুষের দোষ ধরা 'ভালো' কাজ, জরুরী। কিন্তু সবাই সেই কাজে আপনার মতোন স্বতঃস্ফূর্ত হতে পারবে না। দরকারও নাই। কিছু মানুষকে থাকতে দিন 'সুন্দরে'র সন্ধানে।

কিছু মুখকে অবুঝ, সবুজ হাসতে দিন। মুগ্ধ চোখের কিছু মানুষ আজীবন মুগ্ধ করুক আমাদের সমস্ত মন।


জোছনার পৃথিবীতে বন্যার ঢল
আকাশের রোদ ছোঁয়া মেঘ অমন উদাস
ঘন-বন-বৃষ্টি থেকে গলে
মাটির কোলে
ঝ'রে পড়ুক
বিষণ্ণ সুখ-সমুদ্দুর !





ছবি: মকবুল ফিদা হুসেনের 'মাদার তেরেসা'
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×