উই আর বর্ন ফর দ্য কিংস আ্যন্ড কুইনস
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেরা নিজেদের
কোনকিছু কোনদিন
ভুলতে পারি না
অজস্র অনন্ত কাল চলে যায়
নিজ ভাষা নিজ ভূম
নিজ মাতা নিজ পিতা
নিজে দেশ নিজ বেশ
ধর্ম জীবন পরিবেশ
আমাদের সমস্ত আমরা মনে রাখি
কেবল ভুলে থাকি
ভুলে যাই
ভুলে যেতে ভালোবাসি
অন্যের অন্যতা
ভিন্নের ভিন্নতা
অপরের অপর ভাষা
অপর জীবন
অপর আবেগ
অপর ধর্ম
রাজা যায় রানি আসে
রানি যায় রাজা আসে
সবাই কেবল
কোমল কৌশলে
আমাদের মনে করায় দেয় যে
যার চোখে চোখ রাইখা কথা কই সে অন্য ভাষার
যার হাতে হাত রাইখা হাঁটি, গান গাই সে অন্য জাতের
যার জারুল পাতার বাতাস আইসা আমার জানলা দোলায়
তার ধর্ম অনেক অনেক ভিন্ন
অপরকে যতবার যতভাবে অপর বলা যায়
তত শত বার রাজার জয়
অন্যকে অন্য না বললে রানির রাজনীতি ঠিক জমেনা
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন