শারীরিক
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীর বান্ধি মন দিয়া
শরীর দিয়া বাইন্ধা রাখি মন
বাতাস আর কতক্ষণ
বাতাস থাকে, বলো?
একেকবার সূর্য ডোবে
একেকটা রাত হয়
বাতাস মরে পড়ে থাকে জল
কোলাহল
শহরটাকে শহরহীন
করে দিয়ে
দূরে শত দূরে
শরীর ফেলে বয়ে চলে যায়
দিন আর কতদিন দিন হয়ে থাকে?
রাতগুলো মাঝে মাঝে
চাঁদ হয়ে
দিনভর আসমানে ভাসে
জীবনটাকে জীবনহীন
করে দিয়ে
আমি
ধীরে খুব ধীরে
বনবিহীন এক পৃথিবী হয়ে পড়ে থাকি
আসমান দিয়া বাইন্ধা রাখি জমিন
জমিন বান্ধি আসমান দিয়া
তবু আমার শরীর মন জীবনের মতোন
অজস্র অসংখ্য আসমান
ভাঙচুর সুর তুলে
জমিন বরাবর
প'চে গ'লে ঝরে পড়ে ভুলে
ছবি: উরিয়ান লোজানো
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন