ছোট কলিজার স্বাধীনতা
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা আছে। তবে সেটা জুনায়েদের মত ছেলেদের হাতের তালুতে।যারা ভর দুপুরে সেই হাত দিয়ে অন্যকে আঘাত করলেও কেউ কিচ্ছু বলে না।নিজের বীরত্বের প্রদর্শনী আনন্দের সাথে সবাইকে দেখিয়ে এরা রাতারাতি হিরো বনে যায়।স্বাধীনতা আছে, তবে সেটা কিছু নর-পিশাচের।যারা তনুর মত মেয়েদের ধর্ষণ করে অর্ধনগ্ন লাশটাকে ফেলে যায়।স্বাধীন বলেই তো এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে।স্বাধীনতা আছে তাদের যারা ব্যাংকের শয়-শয় কোটি টাকা লুট করেও যাদের হদিস মেলে না।স্বাধীন তারা যারা হাজারো মানুষের সামনে বিশ্বজিৎ,রাজন,রাজীবদের খুন করে।আর আমরা,মোমবাতির সলতেটাতে আগুন জ্বালিয়ে নিজেকে সান্তনা দেই "আমরাও স্বাধীন...।"
বাহ!!
অবশ্য এক অর্থে আমরাও স্বাধীন।তবে সেটা শুধু ফেসবুকে।যেখানে আমরা ফিসফিস করে ওইসব অন্যায়ের লোকদেখানো আন্দোলন করি।
মা বলে কলিজা ছোট হলে নাকি সাহস কম হয়। আমার মনে হয় আমাদের কলিজা মুরগির মত।ছোট।আতংকগ্রস্থ।তাই চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করি না,বাধা দেই না।চুপ করে দেখি তারপর ফেসবুকে স্ট্যাটাস দেই।এইতো আমাদের প্রতিবাদের ভাষা।
লজ্জা...।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন