somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা,তুমিই তো সবচেয়ে বড় শাস্তি

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের হোমপেজ স্ক্রল করতে করতে হটাৎ একটা ভিডিও চোখে পড়তেই ডান হাতের আঙ্গুল নড়াচড়া বন্ধ করে দিলো। ভিডিওটার ক্যাপশন দেয়া ছিল "Muslim father forgives Man involved in his son's killing." এটুকু পড়ার পর প্রথম যে কথাটা মাথায় আসলো- এমন মানুষ এখনো পৃথিবীতে আছে!! অবাক হবার মতোই। যে মানুষটা তাঁর ছেলেকে হত্যা করতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল তিনি তাকেই ক্ষমা করে দিয়েছেন। ঠিক কতটা হৃদয়বান হলে এমন দয়া দেখানো সম্ভব আমার অন্তত জানা নেই। শুধু যে ক্ষমা করেছেন তাই নয়,অপরাধীকে কে তিনি পরম মমতায় বুকে জড়িয়ে ধরে তার আগামীর দিনগুলোর জন্য শুভকামনা জানিয়েছেন।

ঘটনাটা বেশকিছুদিন আগের। যুক্তরাষ্ট্রে। বিচারকার্যে যখন অপরাধী আলেকজান্ডার রেলফোর্ড দোষী সাব্যস্ত হবার পর বাবা তার মৃত ছেলে এবং ছেলের মায়ের পক্ষ থেকে অপরাধীকে মন থেকে ক্ষমা করে দেন। তিনি বলেন "আমি তোমাকে আমার ছেলে সালাউদ্দিন এবং তার মায়ের পক্ষ থেকে ক্ষমা করে দিচ্ছি। তিনি আরো বলেন "তুমি যে অপরাধ করেছো তার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। এমন অপরাধের সাথে জড়িত থাকার পরেও আমি তোমার উপর রাগও করছি না। আমার রাগ শয়তানের উপর আর এর জন্য আমি তাকেই দোষ দিচ্ছি। যে তোমাকে এমন একটা জঘন্য পথে নিয়ে গেছে আর তোমাকে এমন একটা নিকৃষ্ট কাজ করতে উদ্বুদ্ধ করেছে।" সাগরসম হৃদয়ের এই পিতা শুধু এইটুকু বলেই তার কথা শেষ করেন নি। বরং অপরাধী যাতে পরে এমন কাজ না করে এইজন্য তিনি তাকে প্রেরণা জুগিয়েছেন। হত্যাকারীর চোখে চোখ রেখে বলেছেন "সত্যি তোমার বাবা মায়ের জন্য আমার খারাপ লাগছে।তাঁরা তোমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছেন।তারা সবসময় চান তুমি যেন অনেক সফল হও। তোমার সফলতায় তাদের সফলতা। তোমার খুশিতাই তাদের খুশি। কিন্তু তুমি যে অন্যায় করেছো তার জন্য তাদেরকে চোখের জল ফেলতে হচ্ছে।"

এরপর তিনি ইসলামের গভীরতার কথা তুলে ধরে বলেন ইসলামে ক্ষমার থেকে বড় আর কিছু নেই,এর থেকে মহান আর কিছু হতে পারে না।
তিনি তার ছেলের খুনিকে ক্ষমা করে দিয়েছেন,পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরেছেন। অপরাধী তার ভুল বুঝতে পেরে অনুতাপ করছে,তার চোখের জল ফেলছে। কি মায়াময় একটা দৃশ্য। এমন মন-নয়ন ভোলানো দৃশ্য পৃথিবী খুব একটা দেখতে পায়না।

ভিডিওঃ Click This Link

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×