টি-শার্ট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হেই ইউ, ইয়েস ইউ.. ইউ ইয়েলো টি-শার্ট।
ম্যাম আমি?
হ্যাঁ হ্যাঁ তুমি।সবসময় চোরের মতো লুকিয়ে থাকো কেন? চুপ-চাপ থাকো, কোনো কথা বলো না। কি পড়ালাম বুঝেছো ?
হুম ম্যাম।
কি বুঝেছো?
আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। উনি আমাকে যা জিজ্ঞেস করেছেন সেটা আমি পারি কিন্তু বলতে ইচ্ছে করছে না। লজ্জায় আমার হাত-পা কাঁপছে। ইদানিং ম্যাম আমাকে প্রত্যেকদিন ইয়োলো টি-শার্ট বলে ডাকছেন।অবশ্য বেশ কয়েকবার নাম জিজ্ঞেস করেছিলেন, মনে রাখতে পারেন না হয়তো। আর উনারই বা দোষ কি। আমিই তো প্রত্যেকদিন এই ক্যাটকেটে হলুদ টি-শার্টটা পড়ে আসছি। কি করবো? কদিন আগেই তো কালো টি-শার্টটা চেয়ারের কাঁটাতে লেগে ছিড়ে গেলো। ইস!! চেয়ারের কাঁটাটাতো কতদিন থেকেই বেশ জ্বালাতন করছিলো।যেইদিন ছিড়লো সেইদিন তো ঠিকই দরজার তালাটা দিয়ে মেরে মেরে কাঁটাটা বসিয়ে ফেললাম।সাদা টি-শার্টটার ও যাচ্ছে তাই অবস্থা। সেদিন কাচতে গিয়ে কালো বিচ্ছিরি একটা রং লেগে একাকার। রং টা আর উঠবেই না মনে হয়। নতুন ক-টা শার্ট না কিনলেই নয়। কিন্তু কিনব কি করে? এখনো বাসা ভাড়া দিতে পারি নি। টিউশনের টাকাটাও দিতে দেরি করছে কেন বুঝতে পারছি না। মা অবশ্য বলেছে মাসের শেষের দিক শ''পাঁচেক টাকা পাঠাবে।কিন্তু সে তো অনেক দেরি। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে একটা সোয়েটার কিনবো। যে ঠান্ডা পড়েছে। কেনা হবে না হয়তো। টি-শার্ট ই কিনবো। ইয়োলো না, লাল কিংবা নীল।
কি হলো চুপ করে আছো যে? পারবে না?পারবে কি করে, ক্লাসে তো মন থাকে না। কি ভাব এতো?
খুব বড় কিছু না ম্যাম। সামান্য একটা টি-শার্ট, লাল কিংবা নীল।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুন