somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জালে ধরা পড়েছে আজকের শিশুরা

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভাগ্নীর বয়স আট বছর। এই বয়সেই সে ল্যাপটপ বা স্মার্টফোনের বেসিক বিষয়গুলোর সাথে অভস্ত। মাঝে মাঝে আমার ট্যাবটা নিয়ে ও গেম খেলে। আর তখন আমার মনের মধ্যে গেম বাজে এই ভয়ে যে কখন না আমার পার্সোনাল বিষয়গুলো ওর গোচরে চলে আসে।

কখনো কখনো আমি নিজেকে আমার ছোট্ট ভাগ্নির সাথে তুলনা করি। এই বয়সটায় ও যা যা করে বা পারে আর ওর বয়সে আমি যা করতাম তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ও যে বয়সে স্মার্টফোন নিয়ে রীতিমতো কারিকুরি করে সেই বয়সে আমার হাতে ফোন তো দূরের কথা আমার বাড়িতেও কোনো ফোন ছিল না। সত্যি কথা বলতে কি আমি নিজেকে মোটেও প্রযুক্তিবান্ধব ছেলে মনে করি না। বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে গেলে এটা যদিও নিজের একটা কমতি তারপরেও এইজন্য আমি নিজেকে দোষারোপ করিনা। আমাদের সময়ে প্রযুক্তি এতটা জাল বিছাতে পারে নি। আমরা ভুত ভয় পেতাম। ভয় পেয়ে মায়ের আঁচলে গিয়ে মুখ লুকাতাম। এখনকার বাচ্চারা ফোন বা ল্যাপটপের মধ্যে ভুতের গেম খোঁজে। সবগুলো ভুত খতম করে তবেই এরা ক্ষান্ত হয়। কিন্তু আমাদের হাতে তো ভুতের গেম নাই,তাছাড়া ভুত ভয়ও পাই তাই সকাল থেকে অন্ধকার হবার আগ পর্যন্ত মাঠে ঘাটে দাপিয়ে বেড়াতাম,ভরদুপুরে বাড়ির ছাদে ঘুড়ি উড়াতাম,ঝমঝমে বৃষ্টিতে গায়ে কাদা মেখে ফুটবল খেলতাম,বইয়ের ভিতর লুকিয়ে গোয়েন্দা সিরিজ পড়তাম,দলবল নিয়ে নদীতে সাঁতার কাটতাম। ফেসবুক,টুইটার তো ছিলই না,সুতরাং আমাদের ফ্রেন্ডলিস্টে শ কিংবা হাজার বন্ধুর প্রশ্নই আসে না। যে অল্প ক'জন ছিল,জীবন উপভোগ করার জন্য সেটাই যথেষ্ট ছিল। কিন্তু এখনকার শিশুরা বড়ই হয় ইন্টারনেটের সাথে সাথে। পৃথিবীতে আসার পর পরই এদের হাই-হেলো হয়ে যায় স্মার্টফোন,ল্যাপটপ কিংবা ট্যাবের সাথে। একটু একটু বোঝার সাথে সাথে এরা বুঝে যায় এইসকল ডিভাইসের নাড়ি নক্ষত্র। আচ্ছা, এতটা সহজলভ্যতা কি এই প্রজন্মের জন্য একটা ধাক্কাস্বরূপ? হবে হয়তো। যে সময়টাই এদের মানসিক বিকাশ হবার কথা, ঠিক সেই সময়টাই এরা কাটায় চার দেয়ালের মধ্যে কম্পিউটার স্ক্রিনের উপর চোখ আর কীবোর্ডের উপর হাত রেখে। খেলার মাঠের থেকে কম্পিউটারের গেমগুলোই এদের বেশি টানে। মাঠে দৌড়ঝাঁপ করাটা বর্তমান শিশুদের তিতকুটে মনে হয়। এর থেকে বরং ফিফা,সি ও সি বা মোটর বাইক গেমগুলো এদের বেশি মোহিত করে। এ তো গেলো শুধু গেমের কথা,ইন্টারনেটে পর্নোগ্রাফি একেবারে এভেইলেবল হয়ে যাওয়ায় খুব কচি বয়সেই এদের মধ্যে পর্ণ আসক্তির জন্ম নেই।


এতটুকু পড়ার পর যদি বিষয়টা আপনার কাছেও ভীতিকর মনে হয় তবে আপনি জানতে চাইবেন এখন থেকে বের হবার পথ কি? কিন্তু আমি তো নিজেই আপনার কাছে জানতে চাই এখন থেকে বের হবার কি কোনো পথ আছে?আমার কাছে তো মনে হয় নেই হয়তো। ইন্টারনেট জালটা এমনভাবে আমাদের আস্টেপিস্টে জড়িয়ে ফেলেছে যে এই জাল ছিড়ে বেরোনো "অসম্ভব।"

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×