এটা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে: বছর দুয়েক আপাত: শান্ত থাকবে, তারপর কয়েকদিন (বলা বাহুল্য বিষম অসম) সংঘাত হবে, অন্য পক্ষের দুই মরেছে অজুহাতে এই পক্ষের শয়ে শয়ে মারা হবে। তারপর আবার এই অসম নরহত্যার পুনরাবৃত্তি। এই চক্র থেকে যেন আর মুক্তি নেই। আমার মনে হয়, সব স্বাধীনতা আন্দোলনের সাফল্যের পেছনেই পরিপুরক দু'ধরনের সক্রিয়তা ছিলো। ভারত উপমহাদেশের জন্য ছিলো একটা গান্ধীবাদী ধারা , আর একটা সুভাষবাদী ধারা । মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ছিলো একটা মার্টিন লুথার কিং , এবং একটা ম্যালকম এক্স। বাংলাদেশের ক্ষেত্রে মুজিব এবং তাজউদ্দীনের কথা মাথায় আসছে। গান্ধীরা, লুথার কিং-রা, মুজিবরা গ্রেপ্তার বরন ক'রে, অনশন ক'রে প্রকাশ্যে থেকে বৃহত জনগোষ্টীকে উদ্বুদ্ধ করেন। আর সুভাষরা-ম্যালকম এক্সরা-তাজউদ্দীনরা গ্রেপ্তার এড়িয়ে মুক্তান্চল প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা যে একটি অর্জনযোগ্য স্বপ্নের নাম সেই বিশ্বাসের বীজ জনমানসে পুন:প্রতিষ্ঠিত করেন। কেন জানি মনে হয়, প্যালেষ্টাইনীরা তাদের স্বাধীনতার আন্দোলনকে সাফল্যের দুয়ারে পৌছেঁ দিতে পরিপুরক এই উপরেল্লেখিত দুই তরিকার দুই নেতার স্বত:স্ফুর্ত সন্ধান আজও পান নি। এই নরহত্যা বন্ধ করতে তথাকথিত বিশ্বসম্প্রদায়ের (এমনকি ধর্ম সম্প্রদায়ের) অতীত ব্যর্থতা এটাই প্রমান করে যে স্বাধীনতা একটা জনগোষ্ঠির নিজেদের অর্জনের জিনিস, এটা পাইয়ে দেয়া যায়না।
স্বাধীনতা অর্জনের জিনিস, এটা পাইয়ে দেয়া যায়না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।