ভাষার অর্থনীতি থাকে, অর্থনীতিরও ভাষা থাকে
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাষার অর্থনীতি থাকে, অর্থনীতিরও ভাষা থাকে। যা হো'ক, বাগবিস্তার রেখে আসল পর্যবেক্ষনটা বলি। উত্তর আমেরিকায় চীনা খাবারের দোকানে খাবার শেষে যে 'ফরচুন কুকিস' (fortune cookies) দেয়া হয়, গত দেড় দশকে সেগুলোর 'অন্তর্নিহিত' বক্তব্যের বিবর্তন লক্ষ্য করছি। আগে দেখতাম, মিষ্টি স্বাদের এই কুকিস বা বিস্কুটের প্রতিটির ভেতরে লুকানো বক্তব্যের মুল সুরে ছিলো যুক্তির চেয়ে নিয়তির জোরালো ছোঁয়া:, যেমন 'আপনি অচিরেই সম্পদশালী হবেন', 'অচিরেই বিপদ কাটিয়ে উঠে অমিত সুখ-শান্তির অধিকারী হবেন' ইত্যাদি। নব্বুয়ের দশক পর্যন্ত এধরনের নিয়তিবাদী বক্তব্যেরই প্রাধান্য চোখে পড়তো। পরবর্তিতে একবিংশ শতকের প্রথম দশকের মাঝামাঝি বিশ্বে চীনের অর্থনৈতিক শক্তি বৃদ্ধির সাথে সাথে ফরচুন কুকির ভেতরে পাওয়া যেতে লাগলো এমন সব বক্তব্যের নোট যেগুলোতে যুক্তির ছোঁয়া কিছুটা থাকতো, আর থাকতো পেশাগত উচ্চাভিলাষ জাগানিয়া পুর্বাভাষ: 'আপনি চাইলে ভাল ডাক্তার / ইন্জিনিয়ার/উকিল হতে পারবেন'। যেন চীনা অভিবাসী প্রজন্ম প্রকারান্তরে ইংরেজী ভাষায় নিজেদের প্রজন্মকেই উচ্চ শিক্ষার পেশা গ্রহনে উদ্বুদ্ধ করছে। তারপর একবিংশ শতকের দ্বিতীয় দশকের শুরু থেকে, যখন চীন বিশ্ব অর্থনীতির এক অনিবার্য শক্তি হিসেবে জন মানসে প্রতিষ্ঠিত, তখন থেকে দেখছি, ফরচুন কুকিতে এখন সোজা সাপ্টা মন্ত্র:
'চীন ভাষা শিখুন, সফল হো'ন স্লোগান তুলে চীনা পরিভাষা, এর ইংরেজী উচ্চারন এবং অর্থ শেখানো শুরু হয়েছে।আজ সকালে তাই ভাবছিলাম, ভাষার যেমন অর্থনীতি থাকে, অর্থনীতিরও ভাষা থাকে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন