কই অংগে এ্যাতো রুপ ক্যানে?
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নওগাঁ'র আবাদপুকুর থেকে রবিকবির স্মৃতিবিজড়িত পতিসর যাওয়ার রাস্তাটির প্রাকৃতিক দৃশ্য সত্যি ছবির মতো সুন্দর, দুধারে মায়াময় গাছেরা পাশাপাশি এমন নিবিড়ভাবে একে অন্যকে জড়াজড়িকরে মাথার উপরে ছাতা (ক্যানোপী-canopy) সৃষ্টি করেছে যে দারুন চৌত্রমাসের দুপুরের দাবদাহের সময়েও পথিক অনায়াসে হেঁটে যেতে পারবে সেই গাছেদের গলাগলিতে নির্মিত প্রাকৃতিক ছাতার সুশীতল ছায়ায়। লিখলাম 'পারবে', কিন্তু সত্যের খাতিরে লেখা উচিত 'পারতো', যদি রাস্তাটা হাঁটার এবং যানবাহনের চলাচলের নুন্যতম উপযুক্ত হতো। নীচের ভিডিওটিতে দেখুন ক্যামেরা কি ভয়াবহভাবে নড়ছে, নড়ছে, কারন রাস্তাটি ভয়াবহ রকমের খানা-খন্দকে ভর্তি। মূহুর্তের অসতর্কতায় পথিক মচকাবেন তার পা, সিএনজি চালাক হারাবেন তার বাহনের নি্য়ন্ত্রণ, নছিমন চালক হয়তো আর কখনোই দেখতে পাবেন না ঘরে অপেক্ষারত প্রিয় নছিমন এবং নছিমনের মা-কে। আমার প্রশ্ন, একই অংগে এ্যাতো রুপ ক্যানে? যে দেশের কর্মকর্তা এবং জনগনের মনে এ্যাতো সুন্দর পরিবেশ ভাবনা কজ করে, গাছ লাগানো এবং তার পরিচর্যার সক্ষমতা বাস করে, সেই একই দেশে সড়কের এমন বেহাল দশা মানুষ মেনে নেয় কিভাবে? দেশের জনগণের দৈনন্দিন ভৌত অবকাঠামো নির্মানে ইঁট-বালু-রড-সিমেন্টের লোলুপ অসমানুপাতিকতা দশকের পর দশক ধরে কিভাবে অব্যাহত রাখে একটি যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশের মানুষ?!

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন