হাজার মাইল দুর থেকে প্রবাসীদের ছাড়া তেমন কিছু করার নাই। মানুষ পুড়ছে, দেখে কষ্ট পাওয়া ছাড়া করার তেমন কিছু নেই।
লুৎফর রহমান রিটন ভাইয়ের ছড়ায় আমাদের অনুভুতি বেশ ধরা পড়েছে.।
অজস্র উৎসাহী বলদের ভিড়ে
লুৎফর রহমান রিটন
অজস্র উৎসাহী বলদের ভিড়ে
চমকে উঠেছি দেখে এই মুখটিরে।
প্রাণপণে চেপে রেখে পাইপের ফুটো
অসহায় প্রত্যয়ী ওর চোখ দু'টো
কী বারতা দিয়ে গেলো বুঝেছো বলদ?
শিখে নাও মানবতা, কোথায় গলদ...
দারিদ্র্য পোশাকে ও শরীরে তাহার
এতোটুকু শরীরের সবটুকু ভার--
তাই দিয়ে ঠেকিয়েছে সে বিপর্যয়
মানুষের জয় হোক মানুষের জয়...
ধন্য বালক তুইই মানুষের মুখ
তোকে ভালোবাসা দিতে আমি উন্মুখ...
বাবা তোর চোখে মুখে স্বপ্নরা নাচে
তুই বেঁচে থাকলেই মানবতা বাঁচে...

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





