somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দ্রাহত এক কবি সাবদার সিদ্দিকি

০৯ ই জুন, ২০২১ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলায় এখানে সেখানে কাঁধে ঝোলা, সস্তা তোষকের কাপড়ে বানানো জোব্বা পরা, লম্বা চুল, শীর্ণ তণু, সন্ন্যাসীর মতো দেখতে এক কবি ব্যস্ত পায়ে হেঁটে যেতেন। কবি সাবদার সিদ্দিকি। তাঁকে দিনের বেলায় সাধারনত: ক্যাম্পাস-মধুর ক্যান্টিন এলাকায় দেখা যেতো না। তখন এরশাদ সরকার বিরোধী আন্দোলন চলছে। প্রধান প্রধান কয়েকটা ছাত্রসংগঠনেই ক্যাডার নামক অস্ত্রধারী ছাত্র-অছাত্রদের উপস্থিতি ছিলো। মাঝে মাঝে সে সব ছাত্র সংগঠন পরষ্পরের সাথে সশস্ত্র সহিংসতায় লিপ্ত হতো। সে সব ছাত্র সংগঠনের ভেতরের উপদলীয় কোন্দলেও গোলাগুলি-খুনোখুনি ছিলো নিত্যকার ঘটনা। সে সব সংঘাতের ফলশ্রুতিতএ কয়েক ঘন্টা বা দু'এক দিনের জন্য বিজয়ী পক্ষের নিয়ন্ত্রনে চলে যেতো কোন আবাসিক হল কিম্বা মধুর ক্যান্টিন এলাকা, বিজিত পক্ষ হতো ক্যাম্পাস ছাড়া। বিজয়ী পক্ষ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ক্যাম্পাসের বাইরে থেকে অস্ত্রধারী তরুনদেরকে নিয়ে এসে হলগেটে এবং মধুর ক্যান্টিনে মহড়া দিতো। সে রকম এক দিনের গোধুলী বেলায় কবি সাবদার কলাভবন এবং ডাকসু ভবনের পাশের রাস্তা দিয়ে ঢুকে মধুর ক্যান্টিনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয় মসজিদ এবং লাইব্রেরী ভবনের মাঝের রাস্তা দিয়ে আপন মনে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন। মধুর ক্যান্টিনের সামনের আম গাছ তলায় চেয়ার পেতে বসে ছিলো কয়েকজন অস্ত্রধারী ক্যাডার। মাস্তানদেরকে সালাম -আদাব না দিয়ে, এদিক দিয়ে একজন মানুষ চুপ চাপ চলে যাচ্ছেন দেখে সেই মাস্তানদের ইগোতে চোট লাগলো (সম্ভবত: হলের গেষ্টরুমে অস্ত্রকোলে বসে থেকে নিরীহ ছাত্রদের সালাম পাওয়ার কালচারে অভ্যস্ত হয়ে তারা ভেবেছিলো দুনিয়ার সবাই তাদেরকে ছালাম দিতে বাধ্য)। যা হো'ক যখন তারা দেখলো কবি সাবদার তাদেরকে সালাম না দিয়েই হেঁটে মধুর ক্যান্টিনের পাশ দিয়ে চলে যাচ্ছেন, তখান তারা পেছন থেকে কবিকে উদ্ধত ভাবে ডাকলো। কবি এবং অস্ত্রধারী ক্যাডারের মধ্যে সেই ডাক পরবর্তী কথোপকথন ছিলো নিম্নরূপ:

জনৈক অস্ত্রধারী ক্যাডার: "হেই মিয়া এদিকে আসো!"

কবি সাবদার সিদ্দিকি: "আমাকে ডাকছেন? কিছু বলবেন?"

জনৈক অস্ত্রধারী ক্যাডার: সালাম-আদাব কিছু দিলা না, তোমার নাম কি, বাড়ী কই তোমার? আমাগো চেনো না?

কবি সাবদার সিদ্দিকি: "নাতো ভাই আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমার নাম সাবদার সিদ্দিকি, বাড়ী চাঁদপুর।"

জনৈক অস্ত্রধারী ক্যাডার: ঠিক আছে, এর পর আমাদেরকে দেখলে ছালাম দিবা কিন্তু! এখন যাও।

কবি সাবদার সিদ্দিকি (ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে কয়েক কদম এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে): ও মিয়ারা, আমার বাড়ী কোন চাঁদপুর বুঝছো নাকি? (আকাশের দিকে আংগুল উঁচিয়ে) আমার বাড়ী ঐ চাঁদপুর!

অস্ত্রধারীদের কিংকর্তব্যবিমুঢ়তার মধ্য দিয়ে কবি তার চিরাচরিত ক্ষিপ্র পদক্ষেপে চলে গেলেন মসজিদ আর লাইব্রেরীর মাঝের রাস্তা ধরে কোথায় কে জানে!


সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২১ সকাল ৯:২৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×