জল-জংলার এই শ্যামলী বাংলার......
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল ১২ সেপ্টেম্বর ছিলো বাংগালীর একজন অত্যন্ত প্রিয় সাহিত্যিক বিভূতিভুষন বন্দোপাধ্যায়ের ( 12 September 1894-০1 November, 1950) ১২৭তম জন্মদিন তাঁর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা জানাই। বাংগালীর রোমান্চপ্রিয়তা, পায়ের তলায় সর্ষে দানা নিয়ে দুনিয়া ঘুরে দেখার চরৈবেতি বাসনা, প্রকৃতি প্রেম, এবং, একই সাথে বাংগালী ডিএনএ-তে বহমান সেই গভীর গার্হস্থ্য-প্রীতি, আম আঁটির ভেঁপু বাজানো গ্রামীন বাংলার শোলক বলা কাজলা দিদির মমতা মাখা অমল শৈশবের টান যা জল-জংলার এই শ্যামলী বাংলার সিগনেচার রূপ, যার কাশবন, হিজল-তমাল, অরণ্য আর নিসর্গ দেখলে পৃথিবীর রূপ দেখার সমান মায়া জাগায়-এ সব কিছুই মূর্ত হয়েছে বিভূতিভুষনের লেখায়। তাঁর আরণ্যক পড়ার সুযোগ হয়েছিলো অনেকটা গাছ-গাছালিময়, আরণ্যক এক নির্জন নিবাসে। আহা, গাছেদের নিয়ে এমন প্রেমময় বর্ণনা আমি বাংলা ভাষায় খুব কমই পড়েছি। অপু ত্রয়ী (পথের পাঁচালী, অপুর সংসার, অপরাজিত), আরণ্যক, চাঁদের পাহাড়, অশণি সংকেত সহ তাঁর রয়েছে অনেক কালজয়ী রচণা।

সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ...
...বাকিটুকু পড়ুন