somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃৎ-কীবোর্ডের টানে: যেখানে পথ নিজেই গন্তব্য হয়ে ওঠে.....

০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথ হারালে পুরোটাই ক্ষতি এমন না ভাবাই ভালো, কারণ সেই অসিলায় নতুন কোন পথ দেখার সুযোগ হয়। জীবন অনেকবার স্বেচ্ছায় বা অনিচ্ছায় পথ হারিয়ে এমন সব নতুন পথ দেখা হয়েছে যার দু'পাশে ছিলো চমৎকার ল্যান্ডস্কেপ, নিসর্গ কিম্বা চমৎকার, নাম না জানা বুনো ফুলের সমাহার। এমনটা হয়েছে আমাদের সবারই জীবনে একাধিক বার, তাই না?

ভিনদেশে গিয়ে যদি দেখো ল্যাপটপ চার্জ করতে পারছো না কারন তোমার পাওয়ার কর্ডের সাথে সে দেশের পাওয়ার সকেটের ডিজাইনগত ভিন্নতা, তবে ভয় পেও না। হয়তো এই সমস্যার সমাধান করতে গিয়ে আবিষ্কার করবে আরো নতুন কোন চমক। যেমনটা আমার একবার হয়েছিলো। ২০১৯ এর সামারে বেইজিং-এর একটি হোটেলে ল্যাপটপ চার্জ করতে গিয়ে দেখি ওদের সকেটের ডিজাইন ভিন্নতার কারনে তাতে আমার ল্যাপটপের পাওয়ার প্লাগ সংযুক্ত হতে পারছে না। তখন রিসেপশনে ইন্টারকমে এই সমস্যার কথা জানাতেই বললো যে তোমার রুমে মিনিট দু'একের মধ্যে একটা পাওয়ার এডাপটার পৌঁছে যাবে যেটা দিয়ে তোমার ল্যাপটপ সহজেই চার্জ করতে পারবে। একটু পরে আবার ফোন বেজে উঠলো, রেসেপশন থেকে বললো যে তাদের রোবট আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে, আমি যেন দরজা খুলে পাওয়ার কর্ডটি সংগ্রহ করি। দরজা খুলে দেখি সত্যি একটা রোবট দাঁড়িয়ে, সে বললো তার মাথায় চাটি মেরে এডাপটারটি সংগ্রহ করতে। আমি ওর মাথায় হালকা ভাবে স্পর্শ করতেই মাথাটা চিচিং ফাঁক হলো আর আমি সেখান থেকে পাওয়ার এডাপটারটি সংগ্রহ করলাম। রোবট বাবাজি আমাকে ধন্যবাদ জানিয়ে নিজের পরবর্তী গন্তব্যে চলে গেলো।

আমাদের কবির ভাষায়, "এই পথ চাওয়াতেই আনন্দ"। কিম্বা কবি যখন বলেন "পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থী, আমরা সবাই চলতি হাওয়ার পন্থী", আর যখন পশ্চিমের কোন তরুন কবি বলেন "I don't know where I am going, but I am on my way" ("কোথায় যাচ্ছি জানি না, কিন্তু, আমি আমার পথে চলেছি") তখন পুব-পশ্চিম মিলে মিশে, সকল দেশ ছাড়ায়ে, উদাস হয়ে যায় হারায়ে সেই কোন অচিনপুরের পথে, যেখানে পথ নিজেই গন্তব্য হয়ে ওঠে।

#অনুভূতি

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×