somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্যটককে ভ্রমণে পাঠানোর আগে আগে নিজে সে ভ্রমনস্থল রেকি (Recky) করা কেন অত্যাবশ্যক?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পর্যটককে ভ্রমণে পাঠানোর আগে আগে নিজে সে ভ্রমনস্থল রেকি (Recky) করা কেন অত্যাবশ্যক?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

এক বন্ধু সম্প্রতি ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়েছে একটা মনোরম বেড়ানোর যায়গার। লিখেছে যে সপরিবারে এখানে বেড়াতে আসার আগে নিজে দেখেশুনে গেলো, যেটাকে ইংরেজীতে বলে রেকি (Recky) করে যাওয়া। সেই পোস্ট পড়ে একুশ বছর আগে ঘটে যাওয়া একটা অম্লমধুর বিড়ম্বনার ঘটনা মনে পড়ে গেলো, যেটা মনে হলে এখনো মনে মনে কান ধরি, রেকি না করে আর কক্ষনো কাউকে কোন নির্দিস্ট জায়গায় ভ্রমণে যেতে বলবো না। এবারে তাহলে ঘটনাটা নিজের চোখেই পড়ুন, তারপরে আমার সাথে আপনিও একমত হবেন রেকি করার অত্যাবশ্যকতা সন্মন্ধে কান ধরে একমত হবেন।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
২০০০ সাল। অফিসের এক বৈদেশিক প্রশিক্ষনে এসেছি কয়েকজন সহকর্মীসহ ইউরোপের এক দেশের রাজধানী শহরে। বিদেশী দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত প্রশিক্ষনটির মাঝপথে দেশথেকে দু'জন উর্ধতন কর্মকর্তা এলেন আমাদের প্রশিক্ষন কেমন চলছে তা সরে জমিণে দেখতে (রেকি করতে)। তো বসেরা এলেন, আমরা গত কয়েকসপ্তাহে হাত পুড়িয়ে কেমন ভালো রাঁধতে শিখেছি সেটাও তাঁদের জানা হলো এক সাথে খাওয়া দাওয়ার পরে, একজন বস বললেন, এখানে ঘুরে বেড়াবার জায়গা টায়গা নেই, মানে বিচ-টিচ নেই কাছেপিঠে। নিজে যদিও এর আগে এ দেশের কোন বিচে বেড়াতে যাইনি, তবু বসদের সামনে নিজেকে সপ্রতিভ, আতিথেয়তার উদাহরন করতে যেয়ে বলে ফেললাম, অবশ্যই আছে স্যার, বিচে যাবেন, চলুন না! তাঁরা রাজি হলে, আমি ইন্টারনেট ঘেটে দ্রুত আমাদের হোস্টেলের সবচেয়ে কাছের বীচটির ঠিকানা যোগাড় করে একটা ট্যাক্সী নিয়ে আমরা দুই বসসহ গেলেম সবচেয়ে কাছের সমুদ্র সৈকতে। গিয়ে দেখি হাজার হাজার নর-নারী জন্মক্ষণের "পোশাকে" রোদ পোহাচ্ছে সৈকতের বালুর উপরে। চারপাশে সব জন্মক্ষনের পোশাক, মাঝে দু'একজন দেখা যায় একটা কিছু পরিহিত-পরিহিতা, কিন্তু সেসব এমন স্বল্পবসন যে সেগুলো এক বিঘত কাপড় কেটে একশ' জনের জন্য বানানো হয়েছে নির্ঘাত। হংসমাঝে বকসম আমরা চারজন সার্ট-প্যান্ট টাই পরা অবস্থায় এমন সমুদ্র সৈকতে বিচরন করতে গিয়ে নিজেরাই লজ্জা পাচ্ছিলাম। কে না জানে, মাইনরিটির লজ্জাই সচরাচর বেশী, আর হাজার হাজর স্বল্পবসনার ভীড়ে আমরা চারজন ছিলাম শোচনীয় সংখ্যালঘু। যা হো'ক, কথা বাড়াবো না। সেদিন সেই সৈকতেই বসদের লুকিয়ে কান ধরলাম, রেকি ছাড়া আর কখনো পর্যটনের সুপারিশ নয়! দেশে ফিরে যাবার আগে দুই বসের একজন বললেন, ট্রেনিং আপনাদের ভালোই হচ্ছে দেখে গেলাম। ভবিষ্যতে এ শহরে আমরা শুধু মাত্র বিবাহিতদেরকেই ট্রেনিংএ পাঠাবার সুপারহিশ করবো। আমার সহকর্মী মিনমিন করে বলার চেষ্টা করলো স্যার, বিশ্বাস করুন সেদিন আমাদেরও প্রথম যাওয়া সেই সৈকতে, ওটা যে ওরকমের বিচ আমরা সত্যিই জানতাম না। স্যারেরা বিশ্বাস করেছিলেন কিনা আজো জানতে পারিনি।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×