somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপারেশন সুন্দরবন

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুলনা সাতক্ষীরা অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভবন সুন্দরবনের ভিতরে প্রায় চার দশক ধরে সরাসরি রাজত্ব কায়েম করা জলদস্যু, বনদস্যু ও বনজ সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে Rapid Action Battalion RAB এর শ্বাসরুদ্ধকর অভিযানের কাহিনী নিয়েই তৈরি হয়েছে অপারেশন সুন্দরবন সিনেমা । আর্টিফিশিয়াল ভাবে নয় সমস্ত অভিনয়শিল্পী নিয়ে সুন্দরবনের গহীন অরণ্যে সিনেমাটির শুটিং হয়েছে । সুন্দরবন নিয়ে যে এতদিন কেউ সিনেমা বানায়নি এটাই অবাক হওয়ার কথা ।

সুন্দরবনের মতো জায়গায় এমন একটি সিনেমা শুট করা অনেক বড় চ্যালেঞ্জের ছিল এবং চ্যালেঞ্জে অনেকাংশের সফল হয়েছেন পরিচালক দীপঙ্কর দীপন । সুন্দরবনের জলদস্যুর বিরোধী RAB এর দুঃসাহসিক অভিযান নিয়ে গল্প সাজিয়েছেন দীপঙ্কর দীপন । পরিচালক হিসেবে অনেক আগেই প্রথম সারিতে নাম লিখেছেন দীপঙ্কর দীপন । তাঁর সফল নাটক বা টেলিফিল্মের সংখ্যা অগণিত । যারা “ঢাকা অ্যাটাক” দেখেছেন তারা নিঃসন্দেহে জানেন দীপঙ্কর দীপনের সিনেমা মানেই দুর্দান্ত সব কার্যাদশকের মনোযোগ কেড়ে নিতে বাধ্য ।

বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে সত্যিই প্রশংসনীয় দাবি রাখে । সুন্দরবনের জলদস্যু এটা আমাদের বাস্তব ঘটনা, ও RAB এলিট ফোর্স এটা আমাদের গর্বের আইনী প্রতিষ্ঠান । মাঝিদের জীবন সংগ্রাম, মহাজনদের হাতেও জিম্মি জেলেদের জীবন ও জলদস্যুদের দ্বারা নির্মমভাবে নির্যাতিত কয়েকটি বিষয় এখানে উঠে এসেছে । তবে এখানে একটি বিষয় না বললেই নয় সুন্দরবন সিনেমার গল্পের পিছনে আরেকটি ঘটনা আছে । অগণিত মানুষের জীবন জীবিকার সংস্থা এই ম্যানগ্রোভ বন সুন্দরবন । জেলে জীবনের অংশের বাঁকে বাঁকে হিংস্রতায় থাবা থেকে জলদস্যুদের সাথে দফায় দফায় বৈঠক করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিম । তারই ধারাবাহিক প্রতিবেদনে টনক নড়ে প্রশাসনের । প্রশাসনের ধারাবাহিক অভিযানে গ্রেফতার হয় বিপুল সংখ্যক জলদস্যু । RAB ও জলদস্যুর বন্দুকযুদ্ধে নিহত হয় অনেক জলদস্যু ও RAB এর একাধিক সদস্য সংখ্যা আহত হন । ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন ।

সুন্দরবনের মত জায়গা এমন একটি সিনেমার শুটিং করা অনেক বড় চ্যালেঞ্জের ছিল এবং চ্যালেঞ্জার অনেক অংশ সফল হয়েছে । সিনেমাটোগ্রাফি অফ সাউন্ড সিস্টেম ভালো ছিল । এরমধ্যে বাঘের গর্জন কিছু পশু পাখির আওয়াজ মনে হচ্ছিলো যেন সুন্দরবনকেই দেখছি । সুন্দরবনের গহীন অরণ্যকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সিনেমায় সামরিক বাহিনীর মিশনের অ্যাকশন ছিল দুর্দান্ত । সিনেমার অন্যতম একটি দিক ভালো লাগার কারণ একক নায়ক ও নায়িকার সিনেমার নয় ও ভিলেনের বিষয় নিয়ে মারপ্যাচ তো আছেই যা অন্যতম আকর্ষণীয় দিক । সবশেষে বলবো অপারেশন সুন্দরবন পরিবারের সবাই মিলে উপভোগ করার মতই সিনেমা ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১১
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×