somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতপ্রকাশের শত্রু কারা?

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুঃখজনক হলেও সত্য, আমাদের মাঝেই কিছু 'নিরোপেক্ষ' ব্যাক্তিত্ব আছে। তারা সব সময় নিরব থাকে। যখনই নিজেদের স্বার্থে টান পড়ে তখন তারা গর্জে ওঠে।

অবাক হবেন, তাদের নাম গুলো সবাই জানেন। খুবই পরিচিত মানবাধিকার কর্মী, আইনজ্ঞ, নারীবাদী। অথচ মুক্তমনা ব্লগ সাইটগুলোও আমার পোস্ট ব্যান করে দেবে, যদি তাদের নাম উল্লেখ করি।

বাংলাদেশে মানুষ অস্থির অবস্থায় দিন যাপন করছেন। তারা স্বাধীনতার নামে চরম ভাবে আজ পরাধিনতা উপলব্ধি করছেন। নির্বাচন, গনতন্ত্র, স্বাধীনতা, রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিবেশ কিছুই স্বাভাবিক নয়। অথচ আমাদের দেশে সরকার আছে, মানবাধিকার সংগঠন আছে, নারী অধিকার সংস্থাগুলো আছে, আইনী সহায়তা সংস্থা গুলো রয়েছে। বহু যোগ্যতাসম্পন্ন ব্যাক্তত্বরা রয়েছে। তাদের নিরব অবস্থান বর্তমান অসভ্যতা ও অপশাসনকে সমর্থন করছে।

ঠিক মুক্তিযুদ্ধের আগেও যেমন দেশে সরকার ছিলো, মানবাধিকার কর্মী ছিলো, নাগরিক কমিটি গুলো ছিলো। কিন্তু তারা তাদের মহা সম্মানীয় অবস্থানকে ব্যবহার করেছিলো পাকিস্তানি হানাদারদের পক্ষে। আর আজ? আজও ওইসব পাপিষ্ঠ লোকই জনদূর্ভোগে নিরব। দেশের রাস্তা থেকে প্রশাসন সর্বত্র ঘুনে খেয়ে নিঃশেষ করেছে তবুও তারা চেতনার পক্ষে নিরব থেকে সহায়তা দিচ্ছেন।

যারা কথা বলছেন তাদেরকে পাকিস্থানি দালাল বলে থামিয়ে দেয়া হচ্ছে। আজ কান্না গুলো সূদূর পাকিস্তান থেকে কন্ট্রোল করা হচ্ছে!! মানুষের মৃত্যু শোক আর পাকিস্তানের সম্পত্তি বলে প্রচার করা হচ্ছে! আপনারা বলুন, এটাকে কীকরে মত প্রকাশের স্বাধীনতা বলা যায়?

ইয়াহইয়ার সম্মানহানি করাই তো মানবতার পক্ষে থাকা! তাই নয় কি?

তাহলে আমাদের মহা সম্মানিত গোষ্ঠী কালের ইয়াহইয়াদের পক্ষে কেন? তাদের সহায়তায় নিরব কেন তারা? কেন তাদের পক্ষে অসহায়কে পাকিস্তানি দালাল বলে আরো দমিয়ে দেয়া হচ্ছে? তাহলে স্বাধীনতাকে হাইজাক করে কি অমানুষরাই আবারও রক্ত নিয়ে ব্যবসা ফেদে বসেনি?

আজ কথা বলা কিংবা মত প্রকাশের আগে বহু কার্টেসি মেন্টেন করতে হচ্ছে। ইয়াহইয়াদের নাম উল্লেখ করা যাবেনা, ভুট্টোদের নাম উল্লেখ করলে ভয়! আজ তারা সর্বত্র কল্যানের এজেন্সি খুলে বসেছে। তারা অন্যায় করে তার নাম দিচ্ছে ন্যায়। আর একদল বুদ্ধিবেস্যা তাদের হয়ে জনমত দমন করে যাচ্ছে। আমরাও বাধ্য হয়ে সুশীল সেজে সাহিত্য আকারে যন্ত্রনার ফিরিস্তি দিচ্ছি। যারা যন্ত্রণার অনিসহ্যে চিৎকার করে উঠছে তারাই হয় জীবন থেকে নয়তো সামাজিক প্লাটফর্ম থেকে 'ব্যান' হয়ে যাচ্ছে।


এভাবে কখনো সভ্যতার চর্চা হয়না। অসভ্যতাকে ধীরে ধীরে চেপে বসতে আহবান করা হয় মাত্র।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×