somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কেমন প্রচারণা! খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধি লংঘন

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা সিটি করপোরেশনের মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে হযরত উমর (রা.) সাথে তুলনা করে পরীক্ষায় প্রশ্নপত্র তৈরির অভিযোগ উঠেছে।

খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নে এই তুলনা করা হয়।

তালুকদার আবদুল খালেক খুলনার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ৯ মে। তিনি পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ খুলনা মহানগরীর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষার ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নে তাকে বলা হয়েছে নির্বাচিত মেয়র।

এছাড়া তাকে হযরত ওমরের (রা.) গুণে গুণান্বিত হিসেবেও প্রতিপন্ন করা হয়েছে। এ নিয়ে স্কুলটির ছাত্রীদের অনেক অভিভাবক ক্ষুব্ধ হয়েছেন।

পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্রীদের ইসলাম ধর্ম শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রশ্নপত্রের ৯ নম্বর প্রশ্নটি এরকম, ‘খুলনা পৌরসভার নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক সাহেবের কাছে তার বড় ছেলে আ. হালিমের ব্যাপারে গুরুতর অভিযোগ আসায় তিনি তদন্ত করে যথাযথ শাস্তি প্রদান করেন। এ অবস্থায় এলাকার জনগণের মাঝে তার সুনাম ছড়িয়ে পড়ে। সমাজ থেকে অপরাধ প্রবণতা হ্রাস পায় এবং স্বস্তি ফিরে আসে।’

ক) জামিউল কুরআন কাকে বলে?
খ) হযরত আবু বকরকে (রা.) ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
গ) মেয়র আ. খালেক সাহেবের মাঝে হযরত উমর (রা.) এর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ) আদর্শ মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আ. খালেক সাহেবকে হযরত উমর (রা.) এর আরও কোন গুণকে অনুসরণ করতে হবে? আলোচনা কর।

পরীক্ষায় এমন প্রশ্নের বিষয় জানতে পেরে শুক্রবার অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তবে, মেয়েদের নিরাপত্তার কারণে অভিভাবকরা তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেন।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশ্নে কোমলমতি ছাত্রীদের ভুল তথ্য দেয়া হয়েছে। প্রশ্নে খুলনা সিটি করপোরেশনকে পৌরসভা লেখা হয়েছে এবং তালুকদার খালেক নিঃসন্তান হলেও তার ছেলে কল্পনা করে তাকে মহান মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে।

তাদের সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে, একজন সাধারণ মানুষকে হযরত উমরের (রা.) মতো রাসুল (সা.) একজন সাহাবীর সাথে তুলনা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। শুক্রবার নগরীতে এ প্রশ্নপত্রের অনেককে ফটোকপি করে নিয়ে পড়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতেও দেখা যায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা খানম বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী প্রশ্নপত্র সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের দ্বারা প্রণয়ন করার কথা। উল্লিখিত বিষয়ের প্রশ্নপত্রটি খানজাহান আলী রোডস্থ নুরুজ্জামান মনুর মালিকানাধীন প্রিন্টেক প্রেস থেকে কেনা।

তিনি দাবি করেন, ‘এ প্রশ্নপত্রটি সম্পর্কে প্রধান শিক্ষক অবহিত নন। ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের শিক্ষক একেএমডি করিম মিয়া কেসিসি নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে ব্যস্ত।’

সুত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

×