গত কয়েক দিন ধরে দেশের বিশেষ করে ঢাকার অবস্হার কথা চিন্তা করলে আর ভাল লাগে না। একে তো প্রচন্ড গরম তার উপর বিদ্যুৎ আর পানির ভয়াবহ সংকট। মাঝে মাঝে ভাবি এত কষ্ট করে মানুষ বাঁচবে কি ভাবে?আর আমরা বিদেশে কি আরামে আছি, শীত আসি আসি করছে, বৃষ্টিও হচ্ছে, বিদ্যুত, পানির কোন সমস্যায় পরতে হয় না। আত্নীয়স্বজনের সাথে কথা বলে বেশি দুর যেতে পারি না। দিনে দুপুরে কেউ বাড়িতে থাকে না, সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায় ফিরে অন্ধকার ঘরে। বাচ্চাটা গরমে অসুস্হ হয়ে গেছে। সারারাত গরমে ছটফট করে, ঘুমাতে পারে না। কষ্টে আমার গলা দিয়ে আওয়াজ বের হয় না। তারপরও ওরা দোয়া করে যেন আমরা ভাল থাকি। আমরা আর কত ভাল থাকব! এখানে কোন গরম নাই, পানি/বিদ্যুতের কোন সমস্যা নাই, আরামে ঘুমাতে পারছি। কিন্তু ওরা তো পারছে না। আমাদেরই স্বজন তাদের এত কষ্ট, কিন্ত এই কষ্ট দূর করার জন্য আমি তো কিছুই করতে পারছি না!!!!আম্মা কিছুদিন ঢাকার বাইরে ছিল, ভালই ছিল। ঢাকায় আসার পরে নানান অসুবিধা শুরু হয়েছে। কি যে হবে কে জানে।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।