somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় সংবিধান...হায়...

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৭ সালের অক্টোবর কিংবা নভেম্বর মাস। আকাশে বাতাসে তখন একটা কথাই ভেসে বেড়াচ্ছে "সংবিধান"। কুলি মজুর চাষা দোকানদার হাটে মাঠে ঘাটে সবাই তখন সংবিধান বোদ্ধা। এতটাই, আমি আইনের ছাত্র হয়েও তাদের বিশ্লেষনের কাছে চুপসে গেছি, ফেল মেরেছি।

বিতর্ক হচ্ছিল সিইসি আজীজ কে নিয়ে। বিএনপির দাবী এই পদ সাংবিধানিক। তাই সুপ্রিম জুডিশিয়াল কাউনসিল গঠন ছাড়া তাকে সরানো সম্ভব নয়। আর আওয়ামী লীগের দাবী তিনি নিরপেক্ষ নন, তাকে স্বরে যেতে হবে। সেটা সংবিধানের ভেতরে থেকেই ভাবেই সম্ভব।

এ নিয়ে দু পক্ষের দলবাজ বুদ্ধিজিবী আর সুশীল সমাজের মাঝে সে কি আলোচনা, বিতর্ক। তার সাথে পাল্লা দিয়ে আম জনতাও যেখানে সেখানে সাংবিধানিক আলোচনায় মজে গেল, ঝগড়া করল, একে অন্যের মাথা ফাটাল। শেষে আওয়ামী লীগের তুমুল আন্দোলনের মুখে আজিজ পদত্যাগ করেন। আসে ফখরুদ্দিনের সরকার। সে সরকার নামে তত্বাবধায়ক হলেও থেকে গেল দু বছর। সংবিধানের কোন ধারা অনুযায়ী তা সাংবিধানিক হল, তা নিয়ে এবার নিরব রইল পন্ডিতেরা। চুপসে গেল পথে মাঠে ঘাটে হঠাত গজিয়ে উঠা ভুরি ভুরি সংবিধান বিশেষজ্ঞ্ররাও।

২০১৩ সাল। আওয়ামী তত্বাবধায়ক বাতিল করল। বিএনপি তত্বাবধায়ক ছাড়া ক্ষমতায় যাবে না। আওয়ামী লীগের দাবী এটি এখন সংবিধান বিরোধি (১৯৯৬ সালেও তা সংবিধান বিরোধী ছিল। তবুও আওয়ামী লীগ এর জন্য লাগাতার হরতাল করেছিল)। তাই সংবিধান থেকে এক চুল ও সরা যাবে না। এ দাবী মানা যাবেনা।।...অথচ নির্বাচনের বাকি ৯০ দিনেরও ্কম। সরকার আছে বহাল তবিয়তে। নির্বাচনী সরকারের কোন আলামত নেই।

কথা ছিল সংসদ চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এর পর বাড়িয়ে করা হল ৭ নভেম্বর। এখন শুনছি তা আরো বাড়তে পারে। এখ্যন আর সংবিধান পড়ে কেউ বুঝতে পারছেন না, আসলে সংসদের শেষ তারিখ কবে হতে পারে। সেটা কি সরকারের মর্জিমত নাকি সংবিধানের বিধান অনুযায়ী।

হায়রে সংবিধান! বাংলাদেশের মত এমন করে আর অন্য কোন দেশে সংবিধান নিয়ে এমন কুতকুত খেলা কি অন্য কোন দেশে আছে। এ কেমন সংবিধান আমরা বানালাম যা পড়ে আমরা কোন কিছু বুঝতে পারি না। এ কেমন সংবিধান, যার ব্যাখ্যা বুঝতে আমাদের খালেদা হাসিনার দিকে চেয়ে থাকতে হয়?

এমন হতভাগা জাতি পৃথিবীর বুকে বোধহয় আমরা একাই। মন্দ কি? অন্তত এক দিক দিয়েতো আমরা অন্যদের চেয়ে আলাদা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

ডঃ ইউনুসের ঋণ বিএনপির ঘাড়ে

লিখেছেন প্রামানিক, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭


ডঃ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রাহণ করে তখন দেশের ঋণের পরিমান ছিল ১০৩ বিলিয়ন ডলার। তিনি যখন ক্ষমতা ছাড়েন সেই ঋণ বেড়ে দাঁড়ায় ১১৩ বিলিয়ন ডলার।... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তায় টিসিবি'র ট্রাক প্রকল্প বন্ধ করুন, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৪



বাংলাদেশে টিসিবি এর ট্রাকে করে কম দামে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হয়। এতে করে অনেক সময়ে বিশৃঙ্খলা দেখা দেয়। ছবিতে দেখা যাচ্ছে, খাবার কিনতে গিয়ে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×