somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব কথন

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপিএলের ম্যাচ শুরু হলে বাসার প্রায় লেগে যেত ঝগড়া। ভাগিনা ভাগনিদের কারো পছন্দ সাকিব, কারো তামিম। “এহ, তোর সাকিব কত ঢং করে” “তোদের তামিমে তো আন্ডা পেড়েছে” নানা রকম টিকা টিপ্পনি আর ব্যঙ্গোক্তিতে আপার টিভি রুম সব সময় সরগরম। আপা মাঝে মাঝে বিরক্ত হন, বকা দেন, আবার মাঝে মাঝে হাসেন “আমাদের সময়তো আমরা শচীন, ইমরান খান এই সব নিয়ে তর্ক করতাম। ওদেরতো ভাগ্য ভালো। ওদের হিরো সাকিব তামিম, আমার দেশেরই সন্তান”

বাংলাদেশের খেলা কিংবা আইপিএল হলে দু পক্ষই আবার এক হয়ে যেত। আইপিএলে যেমন সবারই পুর্ন সাপোর্ট সাকিবের জন্য। পড়া ফাকি দিয়ে কলকাতার খেলা দেখতো শুধু সাকিবের জন্য।

মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো “মামা তোমার কাকে ভাল লাগে? সাকিব নাকি তামিম”

আমি জবাব দিতাম “মুশফিক”

“কেন? মুশফিক কেন?”

“তামিম সাকিব খেলে ভাল। কিন্তু ওদের ভাব বেশী। বেশী ভাব আমার ভালো লাগে না। মুশফিকই ভাল। শান্ত ছেলে, চেহারায় আলাদা কোন আলগা ভাব নেই”

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সাকিবকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। টিভির ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি, ড্রেসিংরুমের বাইরে গিয়ে বৌকে উত্যক্তকারী দর্শক কে পেটানো, এবং সর্বশেষ দেশের হয়ে কোন ম্যাচ না খেলার হুমকি...একের পর এক খবরের শিরোনাম হয়ে ছিল সাকিব। মাঝে কয়েক ম্যাচ নিষিদ্ধ ছিল। নতুন করে আবার নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে, ব্যাপারটা আমার অনুমিতই ছিল। তাই যখন শুনলাম সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে, শুনে একটুও অবাক হইনি।

আমি মনে করি, যে কোন দল বা প্রতিষ্ঠানে নিয়ম-কানুন-শৃংখলা অত্যন্ত গুরুত্বপুর্ন বিষয়। এটি না থাকলে প্রতিষ্ঠান ভেঙ্গে পড়তে খুব বেশি সময় লাগে না। তাই সার্বিক বিচারে সাকিবের শাস্তিটা অবধারিতই ঠেকেছে এবং সেটা উচিৎ ও।

কিন্তু খটকাটা লেগেছ অন্য জায়গায়। আইনের ভাষায় একটি ম্যাক্সিম বহুল প্রচলিত “He who seeks equity must come in clean hands” ..যিনি ন্যায় বিচারের প্রত্যাশি তার নিজেকেও সৎ থাকা চাই। প্রশ্ন হল বিসিবি নিজে কতটুকু শৃংখলা মেনেছে?

১। আমরা জানি খেলোয়াড়দের কিছু code of conduct মেনে চলতে হয়। সে কারনে সাকিব নিশ্চুপ। তার কোন বক্তব্য, অনুভুতি আমরা কোথাও দেখছিনা। কিন্তু সে code of conduct কি বিসিবির কর্তা ব্যক্তিদের অনুপস্থিত? সাকিবের সাথে কথা বলা ও তার শাস্তি নিশ্চিত করার আগের দিন পাপন সাহেব যেভাবে মিডিয়ার সামনে সাকিবের বিরুদ্ধে তার ঝাল ঝাড়লেন সেটা কতটুকু code of conduct অনুযায়ী হয়েছে? নাকি বিসিবির কর্মকর্তাদের জন্য কোন code of conduct থাকতে নেই? তারা যখন খুশি যা খুশি বলতে পারেন?

২। সাকিবের বিরুদ্ধে ২য় অভিযোগ হল ড্রেসিংরুমের বাইরে গিয়ে এক দর্শকের গায়ে হাত তোলা। কাজটা মোটেও ঠিক হয় নি, মানি। কিন্তু সে দর্শক যে সাকিবের স্ত্রীকে ইভ টিজ করলো, সেক্ষেত্রে বিসিবির ভুমিকা কি ছিল? আমরা জানি সেই ইভটিজার ছিল সরকার দলীয় এক এমপির ছেলে, যার কাছে বলতে গেলে সাকিবকে ক্ষমাই চাইতে হয়েছে। আজ একই ঘটনা যদি পাপন সাহেবের মেয়ের (জানিনা উনার মেয়ে আছে কিনা?) ক্ষেত্রে ঘটতো, তখন তার ভুমিকা কি হত? সাবেক রাষ্ট্রপতির নাতনীর এমন অপমান হলে হয়তো দেশের ৬৪ জেলায় ১২৮ টি মামলা হত।

৩। সাকিব দেশের বাইরে খেলতে যাবে এটা কি বিসিবির কেউ জানতোনা? আমরাতো পত্রিকায় তার যাবার এক দিন আগে সাক্ষাতকার প্রকাশিত হতে দেখলাম। তবে কেউ কেন তাকে যাবার আগে থামায়নি? এটা কেমন ধরনের অসভ্যতা, একটা খেলোয়াড় দেশ ছেড়ে লন্ডন চলে যাবার পরে তাকে আবার ডেকে পাঠানো? পত্রিকা মারফত আমরা জানতে পারলাম আকরাম খানের কাছ থেকে সাকিবের মৌখিক ছাড়পত্র নেয়ার কথা। আকরাম খান কোথায় হারিয়ে গেলেন? তার কোন বক্তব্য আমরা কেন জানতে পারছি না? বিসিবির কি কোন নিয়ম কানুন ভব্যতা থাকতে নেই? নিজেরই যদি সেটা না থাকে তার দোহাই দিয়ে অন্যের উপর শাস্তি আরোপ কতখানি যুক্তিসংগত?

৪। হলমার্ক, পদ্মা সেতু কেলেংকারী, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক এর হাজার হাজার কোটি টাকা লোপাট, রেলের কালো বিড়াল সুরঞ্জিতের বস্তা ভর্তি টাকা উদ্ধার সহ ইতিহাস সৃষ্টিকারি নানা অনিয়ম, কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে সরকার সামান্যতম কোন ব্যবস্থা নেয়নি। বরং নানা ভাবে তাদের সাহায্য সহযোগিতা করেছে, অতি সমালোচনার মুখে “সম্মানজনক বিদায়” ও “নিরাপদ প্রস্থানের” সুযোগ করে দিয়েছে। সেই সরকারের ক্রিকেট বোর্ড নিয়ম নীতির বেলায় অত্যন্ত কঠোর...ব্যাপারটা কেমন গোলমেলে ঠেকছে না? নাকি দেশের আইন কানুন শুধুমাত্র ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য?

জানি এই সব প্রশ্নের কোন জবাব মিলবেনা।

তবে সাকিবকে বোকাই বলা যায়। বংগবন্ধু/স্বাধীনতা ক্রিকেট পরিষদ নামে কোন সংগঠনের একজন সক্রীয় সদস্য হয়ে থাকলে আজ কি এই দুরবস্থার মুখোমুখি হতে হত তাকে!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

ডঃ ইউনুসের ঋণ বিএনপির ঘাড়ে

লিখেছেন প্রামানিক, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭


ডঃ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রাহণ করে তখন দেশের ঋণের পরিমান ছিল ১০৩ বিলিয়ন ডলার। তিনি যখন ক্ষমতা ছাড়েন সেই ঋণ বেড়ে দাঁড়ায় ১১৩ বিলিয়ন ডলার।... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তায় টিসিবি'র ট্রাক প্রকল্প বন্ধ করুন, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৪



বাংলাদেশে টিসিবি এর ট্রাকে করে কম দামে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হয়। এতে করে অনেক সময়ে বিশৃঙ্খলা দেখা দেয়। ছবিতে দেখা যাচ্ছে, খাবার কিনতে গিয়ে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×