somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি লাশ ও কিছু ভাবনা

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় বসে কাজ করছিলাম। নিচে হঠাত হই-হট্টগোল কানে এল। খুব একটা আমল দেইনি। ঠেলাগাড়িওয়ালারা ইট-বালু-সিমেন্ট নিয়ে যাওয়ার সময় হর হামেশাই অমন করে আওয়াজ তুলে। এতে নাকি শরীরে দম আসে, আশেপাশের মানুষ ও কয়েক লাফে দূরে সরে জায়গা করে দেয়।

কিছুক্ষন পরেই ভাগিনা "নানু, নানু" বলে দৌড়ে এল। আমাকে দেখে বললো "মামা, জানো? পাশের বিল্ডিঙয়ের নিচ তলায় তিন দিন ধরে পড়ে আছে লাশ..."

তেমন কোন ভাবান্তর হল না আমার। এই দেশে লাশ পড়ে থাকা খুব সাধারন ঘটনা, দুর্নিতীমুক্ত মন্ত্রী আর সরকারী অফিসে টাকা ছাড়া ফাইল পাশের কাহিনী বরংচ বিস্ময়কর!

ঘন্টাখানেক পরে তীব্র ঝাঝালো লাশ পচা গন্ধে বারান্দায় এলাম। নিচে অসংখ্য মানুষের জটলা, ৮-১০ জন পুলিশ। সবাই নাক মুখ চেপে আছে। সবার অপেক্ষা, কখন লাশ বের করে আনা হয়। কেন জানি লাশ দেখার কোন আগ্রহ পেলাম না। বরং মনের ভেতর উকি দিল অন্য এক ভাবনা।

“টিভি খুললে কত কত বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে... ফেয়ার এন্ড লাভলী, লাক্স আরও কত কি। কোনটা ত্বক ফর্সা করে, আবার কোনটা গায়ে মাখলে রাজ্যের মেয়ে সব ছুটে আসে। ঈদের মার্কেটে এখন রংবেরঙয়ের বাহারি পোশাক। হিন্দি সিরিয়াল আর নায়িকাদের নামে নাম। একেকটার দামও আকাশ ছোয়া, তবুও বিক্রি বাট্টার কমতি নেই।

এই যে এত বিজ্ঞাপন, আয়োজন সবইতো এই শরীরটাকে ঘিরে। এই শরীরটাকে সাজাতে, লোকের সামনে তার দাম বাড়াতে আমাদের কত প্রচেষ্টা, শ্রম, চেষ্টা, সাধনা। ন্যায়-অন্যায়, হারাম-হালাল, সৎ-অসতের ভেদাভেদ ভুলে যাই এই শরীরের আরামের জন্য।

কিন্তু দম বেরিয়ে গেলেই এই দেহ মুল্যহীন, চরম অপাংক্তেয়। এতদিন সবার আকর্ষনের কেন্দ্রে থাকা দেহ থেকে বের হয় উৎকট গন্ধ। যত বিখ্যাত হোক আর যত বিশ্ববিশ্রুত সুন্দরীই হোক না কেন, সবাই ব্যস্ত হয়ে পড়ে তাকে মাটি চাপা দিতে। মানুষটাও নাম বদলে হয়ে যায় “লাশ”।

প্রতিদিন হর হামেশাইতও এই দৃশ্য আমাদের চোখে পড়ছে। আমরা জানি আমাদের পরিনতিও একই। তবুও আমাদের কথা কাজে চিন্তায় কোন ভাবান্তর নেই।

কি অদ্ভুত, তাই না!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

ডঃ ইউনুসের ঋণ বিএনপির ঘাড়ে

লিখেছেন প্রামানিক, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭


ডঃ ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রাহণ করে তখন দেশের ঋণের পরিমান ছিল ১০৩ বিলিয়ন ডলার। তিনি যখন ক্ষমতা ছাড়েন সেই ঋণ বেড়ে দাঁড়ায় ১১৩ বিলিয়ন ডলার।... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তায় টিসিবি'র ট্রাক প্রকল্প বন্ধ করুন, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৪



বাংলাদেশে টিসিবি এর ট্রাকে করে কম দামে দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা হয়। এতে করে অনেক সময়ে বিশৃঙ্খলা দেখা দেয়। ছবিতে দেখা যাচ্ছে, খাবার কিনতে গিয়ে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×