somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নারী বিষয়ক রচনা

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্ল্যাশব্যাকঃ- দিন কয়েক আগে অনলাইনে একটা ভিডিও দেখে খুব খারাপ লাগছিল। দৃশ্যটা হল, কয়েকটা বখাটে স্কুলফেরত দুটো মেয়েকে টিজ করছে। এক পর্যায়ে একটি মেয়ের হাত ধরে তাকে শারিরীকভাবে অপদস্থ করছে আর বলছে "তোরে খাড়াইতে কইলাম আর তুই খাড়াইলিনা ক্যান"। অন্য মেয়েটি দুই হাত জোড় করে ক্ষমা চাইছে আর বলছে "প্লিজ প্লিজ ওকে ছেড়ে দেন"

বর্তমানঃ- এবারের ছবিটা আরো ভয়ংকর। বাংলা নববর্ষের দিন বেশ কিছু নারীকে অত্যন্ত আপত্তিকরভাবে হেনস্থা করা হয়। মিডিয়াতে যে ছবি এল, তাতে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। ঘটনা হল, এবারেই নতুন নয়। বলতে গেলে প্রায় প্রতি বর্ষবরন অনুষ্ঠানেই এমন ঘটনা বাড়ছে পাল্লা দিয়ে।

প্রশ্নঃ- আমরা উঠতে বসতে চলতে ফিরতে সরগরম আলোচনায় প্রায় শুনি "নারী অধিকার"। নারীর অধিকার কি আগের চাইতে সুসংহত হয়েছে? নারী কি আগের চাইতে ঘরে-বাইরে-অন্দরে আগের চাইতে অধিক নিরাপদ? নারী অধিকার থেকে আমাদের প্রাপ্তি কি কি?যারা নারী অধিকারের কথা বলেন, তারা কি নারীর এমন অবমাননার বিরুদ্ধে কার্যকর কোন ভুমিকা রেখেছেন? জোরালো প্রতিবাদ করেছেন? শাহবাগে যারা দিনের পর দিন চেতনা রক্ষায় আন্দোলন করেছেন, অবস্থান করেছেন তারা কি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন? অপরাধীদের ছবিতো মিডিয়ার কল্যানে সবার চেনা। তাদের শাস্তির জন্য কি চেতনাধারী মিডিয়া বুদ্ধিজীবিরা আওয়আজ তুলবেন? সরকারের উপর চাপ প্রয়োগ করবেন?

অনুসিদ্ধান্তঃ- নারী স্বাধীনতা, চেতনা বোধহয় কেবল ধর্মের সাথেই সম্পৃক্ত। তাইতো ফতোয়া কিংবা দোররা ইস্যুতে যারা সোচ্চার, যারা দোররামারা মহিলাদের পাশে গিয়ে দাঁড়ান, তারাই আবার ধর্ষন নারী নির্যাতন এসব ক্ষেত্রে অনেকটাই নিরব। কারন এগুলোতে ধর্মের গন্ধ নেই, মোল্লাদের হাত নেই।

উপসংহারঃ- এই সব নারিগুলো হতভাগা। তাদের উপর ঝাপিয়ে পড়া মানুষের ভীড়ে দাড়ি টুপি ধারী কোন মোল্লা ছিলনা। থাকলে হয়তো বিচার পাওয়ার আশা করা যেত, মিডিয়ার সমর্থন পাওয়া যেত। সুতরাং, ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×