somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিশিং; এক ধরনের হ্যাকিং (জনসচেতনতামূলক পোস্ট)

০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, আপনার ইমেইল ইনবক্সে একটা মেইল এলো এরকমঃ Your fecebook account might be on risk, because someone tried to login your site several times illegally. We recommend and suggest you to change your security settings. Please click here to login your account.
আপনি সঙ্গত কারণেই ঐ লিংকে ক্লিক করে লগিন করলেন। তারপর যথারীতি বুদ্ধিমানের মতো আপনার সিক্যুরিটি সেটিংস চেইঞ্জ করলেন। এবার ভেবে আশ্বস্ত হলেন- যাক বড় বাঁচা বাঁচলাম। কিন্তু আপনি কি ভেবেছেন এটা আপনার জন্যে একটা ফাঁদ হতে পারে? আপনার গোপন তথ্য এভাবে অন্যের হাতে যেতে পারে খুব সহজেই।
এই ধরনের প্রতারণাকে হ্যাকিং-এর ভাষায় ফিশিং (Phishing) বলে। (কেউ কেউ এটাকে পিশিং বলেন।) ফিশিং হল হ্যকিং-এর অন্যতম সহজ উপায়। কাউকে ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পদ্ধতিকেই মূলত ফিশিং বলা হয়। শব্দটি সম্ভবত Fishing অথবা Phreaking থেকে এসেছে। ফিশিং বিষয়ে বলা হয়েছে- Phishing is a way of attempting to acquire sensitive information such as usernames, passwords and credit card details by masquerading as a trustworthy entity in an electronic communication. Communications purporting to be from popular social web sites, auction sites, online payment processors or IT administrators are commonly used to lure the unsuspecting public. Phishing is typically carried out by e-mail or instant messaging. (তথ্যসুত্রঃ উইকিপিডিয়া)

সুতরাং ভেবে দেখুন একটু অসাবধানতা আপনার অনেক ক্ষতির কারণ হতে পারে। কিন্তু এর সমাধান কী?
বুদ্ধিমানের কাজ হল অপরিচিত মেইল না খোলা। নতুন ঠিকানা থেকে মেইল এলে প্রেরকের ঠিকানা যাচাই করে নিন। ধরুন প্রেরকের ইমেইল ঠিকানা [email protected] । এটাকে ফেইসবুক ভাবার কোনও কারণ নেই, যদিও এখানে স্পষ্টত facebook লেখা আছে। এখানে something.com টা হল মূল ডোমেইন নেইম। দেখুন এই জায়গাটাতে facebook.com আছে কিনা। নাকি faccbook.com, faeebook.com, faceb00k.com ইত্যাদি আছে চেক করুন। সন্দেহ হলে অবলীলায় মেইলকে উপেক্ষা করুন। তারপরও প্রয়োজন মনে করলে নিজ হাতে এড্রেসবারে facebook.com লিখে সেখানে ঢুকুন।
আবার অনেক ক্ষেত্রে সেন্ডারের জায়গায় নাম দেওয়া থাকে। ধরুন Facebook-ই থাকল, এবং একটা লিংক দিয়ে সেখানে যেতে বলা হল। এক্ষেত্রেও দেখুন যে লিংক দিয়েছে সেটার ডোমেইন নেইম কী। যদি হয় facebook.something.com, ব্যস, সরে আসুন। এখানে facebook হল সাব-ডোমেইন। নিশ্চিত হয়ে নিন শেষের অংশটা, অর্থাৎ মূল ডোমেইনটা facebook.com কিনা। এমন যদি হয় http://www.somethingfacebook.com, এটাও ফিশিং হতে পারে। (অবশ্য ফেইসবুক ইদানিং এরকম ডোমেইন ব্যবহার করছে ) সোজা কথা হল মুল সাইট ছাড়া অন্য কোথাও পাসওয়ার্ডের মতো গোপন তথ্য প্রদান থেকে বিরত থাকুন। এই কথাগুলো শুধু ফেইসবুক না, Gmail, Yahoo, Twitter সহ সব সাইটের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও একধরনের প্রতারণার কথা শুনলাম। কোনও ব্যাংকের জনৈক গ্রহীতাকে ফোনে বলা হয়েছে- ‘আমি অমুক ব্যাংকের অফিসার। নিরাপত্তার খাতিরে আপনার কিছু তথ্য আমাদের দরকার।‘ প্রথমে নাম-ধাম, একাঊন্ট নাম্বার শুনে নিয়ে শেষে কৌশলে অনলাইন ব্যাংকিং-এর গোপন নম্বরও জেনে নিয়েছে। এটাও ফিশিং। সুতরাং সাধু সাবধান।
(পূর্বে প্রকাশঃ http://www.muktokontho.com/147
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×