টাকায় আজেবাজে কথা লেখার অভ্যাস অনেকেরই আছে। বিশেষ করে ফোন নম্বর লিখে দিয়ে ‘বন্ধু চাই’ জাতীয় বেহায়াপনা প্রায়শই দেখা যায়। এই কাজগুলো যেমন অনুচিত, তেমনি নিশ্চয়ই আপনার বিরক্তি আর মেজাজ খারাপের কারণ হয়। আমি ব্যক্তিগতভাবে এটা খুবই অপছন্দ করি।
সেদিন সন্ধ্যায় মোবাইল ফোনের রিচার্জ কার্ড কিনে মানিব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে এই পাঁচ টাকার নোটটা খেয়াল করলাম, কাঁচা হাতে কিছু লেখা। শুরুতে বিরক্ত হলেও, প্রথম শব্দটা দেখে আগ্রহ হল। পড়লাম, পড়ে আমি থমকে গেলাম।

নিলয়, তোমার মা কোথায় আছেন আমি জানি না! তোমাদের ‘ছেড়ে চলে’ গেছেন মানে কী, আমি বুঝতে পারিনি। তিনি কি তোমাদের থেকে দূরে কোথাও থাকছেন নাকি চলে গেছেন না ফেরার দেশে? মূল ঘটনা যা-ই হোক, তুমি খুব কষ্টে আছ এটা বুঝতে পারছি। সবাই সবসময় থাকে না নিলয়, জীবন থেকে আপনজনেরা একে একে হারিয়ে যায়। বাস্তবটা মেনে নাও। তোমার জন্যে এক বুক ভালবাসা।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


