somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃষকের পাশে নেই কৃষি কর্মকর্তারা

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার কয়েকটি বিলে আমন চাষাবাদে কৃষকের পাশে নেই উপসহকারী কৃষি কর্মকর্তারা। চাষাবাদে নানা সমস্যা দেখা দিলেও প্রতিকারে কোনো পরামর্শ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন তাঁরা। উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া বিলের কৃষক এমদাদুল ইসলাম (৫৬) ও পূর্ব খুরুশিয়া বিলের কৃষক জানে আলম (২৯) জানান, দুই বছর ধরে উপসহকারী কৃষি কর্মকর্তারা বিলে আসেন না। একইভাবে লালানগর ইউনিয়নের নিশ্চিন্তাপুর বিল, ইসলামপুর ইউনিয়নের ঘাগড়া বিল, রাজানগর ইউনিয়নের বগা বিল ও রইস্যা বিলের জন্য কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা নেই। এ কারণে গত বোরো মৌসুমে চাষাবাদ নানা রোগ ও পোকায় আক্রান্ত হয়। এতে উৎপাদন কমে যায়। চলতি মৌসুমেও কোনো পরামর্শ না পাওয়ায় ফসল উৎপাদনে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।
উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুল করিম জানান, রাঙ্গুনিয়ায় ৪৫টি ব্লক রয়েছে। এর মধ্যে পদুয়া ইউনিয়নের পদুয়া বিলের উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ডেপুটেশনে চট্টগ্রাম বিমানবন্দর এবং পূর্ব খুরুশিয়া বিলের উপসহকারী কৃষি কর্মকর্তা পুতুল দাশ চট্টগ্রাম পাঁচলাইশ কৃষি কার্যালয়ে কর্মরত রয়েছেন। তাঁরা প্রতি মাসে এক দিন বেতন নিতে আসেন। এ দুটি ব্লকে পাশের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রাসেল মহাজন ও মিল্টন দাশ দায়িত্বে রয়েছেন। যাঁদের পরামর্শ পাওয়ার কথা কৃষকদের।
রাসেল মহাজন জানান, তিনি মাঠে যান। তবে দুটি ব্লকে কাজ করা খুবই কঠিন। মিল্টন দাশ জানান, তাঁর বাড়ি পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে। তাঁকে সবাই চেনে। তবে অন্য ব্লকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে নেই, এ ব্যাপারে কেউ আমাকে বলেনি। উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই সংশ্লিষ্ট এলাকায় থাকার কথা বললেও কেউ কেউ চট্টগ্রাম শহরে থাকার বিষয়টি আমি জেনেছি। বিষয়গুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’ আর যেকোনো সমস্যায় ০১৭৩১৫৮৯৬৭৭ এই নম্বরে যোগাযোগ করার জন্য কৃষকদের অনুরোধ জানান তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×